বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
মাধবপুরে বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
![]()
হবিগঞ্জের মাধবপুরে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা।প্রায় ৫ মাস ধরে স্কুলের সামনে এই জলাবদ্ধতা থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।পানির কারনে তারা ওয়াশরুমে পর্যন্ত যেতে পারছেন না।অনেকে পিচ্ছিল মাঠে হোচট খেয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছেন।
প্রসঙ্গত,এই বিদ্যালয়টি বিগত ২০২৪ সালে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও সিলেট বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়।
স্কুলটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোমাইয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারছি না।আমাদের ভীষণ সমস্যা হচ্ছে।
জানা যায়,বিদ্যালয়ের আশেপাশের কিছু লোক ইচ্ছাকৃতভাবে পানি নিষ্কাশনের পথ মাটি ফেলে বন্ধ করে দিয়েছে। বারবার বলা হলেও তারা কোন কথা কানে নিচ্ছে না।
এই নিয়ে স্কুলটির প্রধান শিক্ষক মাধবপুরের ইউএনওর কাছে গত ১৩ জুলাই লিখিত অভিযোগও দায়ের করেছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আখতার উদ্দিন জানান, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ইউএনও স্যারের কাছে লিখিত আবেদন জানিয়েছি।আমরা কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ কামনা করছি।
যোগাযোগ করা হলে বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানান মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম।
বিষয়: #চরমে #জলাবদ্ধতা #বিদ্যালয় #মাধবপুর










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 