মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধ বালু উত্তোলণের দায়ে দুই ব্যক্তির ৬ মাস করে কারাদন্ড
অবৈধ বালু উত্তোলণের দায়ে দুই ব্যক্তির ৬ মাস করে কারাদন্ড
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
![]()
মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেববাড়ি গেইট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণ ও বক্রির দায়ে দুই ব্যক্তিকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার বিকাল ৫ টার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
দন্ডিতরা হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের আবু সিদ্দিকের ছেলে রাকিবুল ইসলাম ও ধোবাউড়া উপজেলার জনপট্টি গ্রামের মহির উদ্দিনের ছেলে পলাশ মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান দুজনের প্রত্যেককেই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বিষয়: #অবৈধ #উত্তোলণ #কারাদন্ড #বালু #ব্যক্তি










পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী 