শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এআই প্রযুক্তি টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এআই প্রযুক্তি টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে
৩১৫ বার পঠিত
সোমবার ● ২১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই প্রযুক্তি টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে

সৈয়দ মিজান:: [ঢাকা, ২১ জুলাই ২০২৫]
এআই প্রযুক্তি টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে
দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংবলিত এসব ডিভাইস এখন সার্বক্ষণিক সঙ্গী হয়ে আমাদের জীবনকে বিভিন্নভাবে সহজ করে তুলছে।
মোবাইল ডিভাইস থেকে শুরু করে টেলিভিশন নিত্য ব্যবহার্য অনেক ডিভাইসেই এখন এআই শব্দটি যুক্ত থাকে। বর্তমান স্মার্টফোনগুলোতে এমন সব এআই টুলস রয়েছে, যা যোগাযোগকে আগের চাইতে অনেক সহজ করে তুলেছে। এমনকি গৃহস্থালির কাজে ব্যবহৃত ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিনের মতো যন্ত্রপাতিতেও এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে, এ অনুষঙ্গগুলো একইসাথে যেমন আগের চেয়েও অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, তেমনি নিশ্চিত করা হচ্ছে টেকসই সেবা।
একটা সময় ছিলো যখন টেলিভিশন মানেই ছিল ভারী বাক্স আকৃতির সিআরটি সেট। আর চ্যানেলও ছিল একটি। বিটিভি-তে তুলনামূলক স্পষ্ট ছবি দেখতে বারবার ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করতে হতো। কিন্তু এখন আমরা যে টিভির বহুমুখী কার্যক্রম দেখি, তা হচ্ছে গত দুই দশকে প্রযুক্তির নিরন্তর উন্নতির ফল। বর্তমান সময়ে টিভি ব্যবহার হচ্ছে কর্পোরেট উপস্থাপনা, অফিসের অনলাইন মিটিং, এমনকি স্কুলের শিক্ষাদানের কাজেও।
এখন যে কেউ ভাবতেই পারেন, এআই প্রযুক্তি আর কীভাবে স্মার্ট টিভিগুলোতে নতুনত্ব আনতে পারে কিংবা আমাদের টিভি দেখাকে কীভাবে আরও আরামদায়ক ও আনন্দের করতে পারে? সব ধরনের প্রযুক্তিগত উন্নয়ন তো হয়েই গেছে। না, নতুন নতুন এআই প্রযুক্তি বদলে দিচ্ছে আমাদের টিভি দেখা ও ব্যবহারের ধারণাকে।
টেলিভশনে এআই প্রযুক্তির বদৌলতে ইতোমধ্যেই পিকচার ও সাউন্ড আপস্কেলিং ফিচার যুক্ত করা হয়েছে। এতে করে পুরানো কিংবা তুলনামূলক নিম্নমানের কনটেন্টও (প্রযুক্তিগত দিক থেকে) স্পষ্ট দেখা যাচ্ছে। পাশাপাশি, এআই প্রযুক্তি সম্বলিত টিভিতে রয়েছে নয়েজ রিডাকশন সুবিধা, যার ফলে অডিও ডেলিভারিও হচ্ছে চমৎকার। তাই, টিভিতে অনেক পুরানো ভিডিও ছাড়লেও, তা উপভোগে তৈরি হবে না কোন অস্বস্তি।
পাশাপাশি, এআই ফিচার সূক্ষ্মভাবে স্ক্রিনের রঙ ও স্বচ্ছতায় দারুণ সামঞ্জস্য আনে, যার ফলে ছবির স্বাভাবিকতা হারায় না, মান থাকে একেবারে অক্ষুণ্ণ।
এআই টিভির আরও একটি চমৎকার দিক হল, পারসোনালাইজড কনটেন্ট ফিচার। এ ধরনের টিভিতে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট এবং সেই অনুযায়ী অনুষ্ঠান ও সিনেমার তালিকা তৈরি করে নেয়ার সুবিধা রয়েছে। আর ব্রাইটনেস কন্ট্রোল বৈশিষ্ট্যের কারণে ঘরের আলো অনুযায়ী টিভি স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বলতা ঠিক করে নেয় এবং অন্ধকার বা আলোকিত যেকোনো পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিভিতে পছন্দের অনুষ্ঠান উপভোগ করা যায়।



বিষয়: #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা
নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই