বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ
কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ

মনির হোসেন, মোংলা::
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিসিজি স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মামুনদে নদীর পায়রাটনি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযানে #কোস্টগার্ডের #জব্দ #বিদেশি #মদ #৪১ বোতল










ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা 