বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

মনির হোসেন:
বুড়িগঙ্গা নদীতে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ১৭ জুলাই বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২ টায় স্থানীয় ব্যক্তিদের তথ্যসূত্রে জানা যায় কোস্টগার্ড স্টেশন পাগলার পন্তুনের পাশে বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার মধ্যে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক নৌ পুলিশের সমন্বয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ শনাক্তের পর জানা যায় গত ১৫ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকার বুড়িগঙ্গা নদীতে গোসলের সময় সাগর (২১) নামক যুবক নিখোঁজ হয়।
মৃত যুবক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা আওলাদ হোসেনের ছেলে।
তিনি আরও বলেন, পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি এবং তার চাচার উপস্থিতিতে উদ্ধারকৃত মৃতদেহ নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #উদ্ধার #করেছে #কোস্টগার্ড #থেকে #নদী #বুড়িগঙ্গা #ভাসমান #মৃতদেহ










হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি 