শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছরে ৩৪৩ কোটি টাকা আয় করেছে মোংলা বন্দর
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছরে ৩৪৩ কোটি টাকা আয় করেছে মোংলা বন্দর
৩০২ বার পঠিত
শনিবার ● ১২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক বছরে ৩৪৩ কোটি টাকা আয় করেছে মোংলা বন্দর

মনির হোসেন, মোংলা
এক বছরে ৩৪৩ কোটি টাকা আয় করেছে মোংলা বন্দর
অপার সম্ভাবনার মোংলা সমুদ্র বন্দর দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বন্দরের উন্নয়ন এবং অপারেশনাল কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ায় আমদানি রপ্তানিকারকদের মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ বেড়েছে। এ বন্দরকে ঘিরে তাদের রয়েছে বিশাল পরিকল্পনা। বিশেষ করে মোংলা বন্দরকে নিয়ে অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনের আন্তরিকতা, নির্দেশনা এবং পরামর্শ এ বন্দরকে এগিয়ে নিতে দারুণ ভূমিকা রাখছে। বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান তার জ্ঞান ও প্রজ্ঞা এবং বন্দর পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দর সংশ্লিষ্টদের সাথে নিয়মিত বৈঠকের মাধ্যমে বন্দরের উন্নয়ন ও পরিকল্পনাকে বাস্তবে রুপ দেয়ার কারনে অভাবনীয় সাফল্যে বয়ে এনেছে মোংলা বন্দর। আগামী দিনে এ বন্দর হবে এশিয়া ও ইউরোপ মহাদেশের দেশগুলোর জন্য সমুদ্র অর্থনীতি এবং একচেটিয়া বাণিজ্যের গুরুত্বপূর্ণ ‘হাব’। ইতিমধ্যে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিদল মোংলা বন্দর পরিদর্শন করেছেন এবং এ বন্দর ব্যবহারে তারা আগ্রহ প্রকাশ করেছেন। বন্দর চ্যানেলের ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন বাড়বে। আর জাহাজ আসা যাওয়া বাড়লেই ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়বে কয়েকগুণ।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, বরাবরের মত ২০২৪-২০২৫ অর্থবছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে মোংলা বন্দর। এ অর্থবছরে বন্দরে ৮০০টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা থাকলেও এসেছে ৮৩০টি। জাহাজ বেড়েছে ৩০টি। কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ৮৮ কোটি ৮০ লাখ মেট্রিকটন থাকলেও ১০৪ কোটি ১২ লাখ মেট্রিকটন কার্গো হ্যান্ডলিংয়ের মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১৭. ২৫%।

বন্দরের এ কর্মকর্তা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ২০ হাজার টিইউজ। ১৪৫৬ টিইইউজ বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়।

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশি গাড়ি আমদানির কারনে বন্দরের রাজস্ব আয় প্রতিবছরই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে মোট ১১ হাজার ৫৭৯টি গাড়ি আমদানি করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছরে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা আয় করেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়াও এ অর্থবছরে বন্দরের নীট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বন্দরের নীট মুনাফা অর্জিত হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোংলা বন্দরে ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো হল- বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ, পশুর চ্যানেলে ইনারবারে ড্রেজিং, আপগ্রেডেশন অব মোংলা পোর্ট এবং বন্দরের অসম্পূর্ণ দুটি জেটি নির্মাণ। এ প্রকল্পগুলোর কাজ সমাপ্ত হলে মোংলায় ১০০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন এবং বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা করা যায়।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত! এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী