শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৭ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের নামাজে দেশ-জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের নামাজে দেশ-জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনা
২৬৭ বার পঠিত
সোমবার ● ১৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের নামাজে দেশ-জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে দেশ-জাতি ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনা
সোমবার (১৭ জুন) বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা।

দেশের কোটি কোটি মুসলমান আজ দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করছেন। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে।

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা, আত্মশুদ্ধি, নিজেদের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন মুসল্লিরা।

এদিকে, জাতীয় ঈদগাহেও ঈদের প্রধান জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি প্রার্থনায় দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাতবরণকারী পরিবারের সদস্যদের ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও পরিশ্রমকে কবুল করার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের প্রধান জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশা ও বয়সের মুসল্লিরা অংশ নেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

জাতীয় ঈদগাহেও ঈদের প্রধান জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি প্রার্থনায় দোয়া ও মোনাজাত করা হয়।



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত