শিরোনাম:
●   সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ●   ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান? ●   আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস ●   ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●   ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান ●   শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস ●   সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ ●   কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ ●   সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী ●   বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » Draft » সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান
প্রথম পাতা » Draft » সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান
২০০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ :::
সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধানসেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান
বিশ্বের শীর্ষ এআই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেলসফোর্স তাদের ডিজিটাল লেবার প্ল্যাটফর্মে যোগ করেছে এজেন্টফোর্স ৩ (থ্রি)। যে সকল কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এআই এজেন্টের বাড়তি ব্যবহার নিরুৎসাহিত হয় সেগুলো দূর করাই এর লক্ষ্য। ২০২৪ সালের অক্টোবরে প্রথম বাজারে আসে এজেন্টফোর্স। সেই থেকে হাজারো ব্যবহারকারীর অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে এজেন্টফোর্স ৩।

বিভিন্ন প্রতিষ্ঠানে এআই এজেন্টদের ব্যবহার বাড়ার সাথে সাথে সেলসফোর্স লক্ষ্য করে অনেক প্রতিষ্ঠানই এজেন্টদের কাজ দেখাশুনা এবং তাদের সঙ্গে মানিয়ে নিয়ে কর্মদক্ষতা বাড়াতে হিমশিম খাচ্ছে। তবে এজেন্টফোর্স ৩-এ রয়েছে বিশেষ কিছু মনিটরিং টুলস যার সাহায্যে এআই এজেন্টদের কাজ পর্যবেক্ষণ, উন্নয়ন ও তাদের কাজের পরিধি বাড়ানো সম্ভব। আরও রয়েছে বিল্ট ইন মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) সুবিধা ও এজেন্টদের প্রথম দিন থেকেই কাজে লাগানোর জন্য নতুন ১০০টি রেডি-মেড ইন্ডাস্ট্রি অ্যাকশন।

ব্যবহারকারীরা ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করার কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে আগের চেয়ে ১৫ শতাংশ কম সময়ে গ্রাহক সমস্যার সমাধান। ১-৮০০অ্যাকাউন্ট্যান্ট (প্রতিষ্ঠানের নাম) ব্যস্ত ট্যাক্স সপ্তাহসমূহে শতকরা ৭০ শতাংশ নিয়মিত গ্রাহক প্রশ্ন এআই এজেন্টদের সহায়তায় সয়ংক্রিয়ভাবে সামলেছে, ব্রাজিলের মিডিয়া প্রতিষ্ঠান গ্রুপো গ্লোবো আগের চেয়ে ২২ শতাংশ বেশি নিয়মিত গ্রাহক ধরে রাখতে সক্ষম হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই একটি স্ল্যাক ওয়ার্কফ্লো ইনডেক্স প্রকাশ করার কথা জানিয়েছে সেলসফোর্স, যেখানে দেখা গেছে বিগত ছয় মাসে এই এজেন্টের ব্যবহার বেড়েছে ২৩৩ শতাংশ। এই সময়ে ৮০০০ নতুন গ্রাহক এজেন্টফোর্স ব্যবহার শুরু করে।

সেলসফোর্স এআইয়ের ইভিপি ও জিএম এডাম ইভান্স বলেন, “এজেন্টফোর্সের মাধ্যমে, আমরা এজেন্ট, ডেটা, অ্যাপস এবং মেটাডেটা একত্রিত করে এমন একটি ডিজিটাল লেবার প্ল্যাটফর্ম তৈরি করেছি, যা হাজারো প্রতিষ্ঠানকে এজেন্টিক এআইয়ের এর সম্ভাবনা বুঝতে সাহায্য করছে। গত কয়েক মাস ধরে আমরা আমাদের গ্রাহকদের মন্তব্য ও অভিমত গুরুত্ব সহকারে শুনেছি এবং দ্রুততার সাথে নতুন প্রযুক্তির আবিষ্কার চালিয়ে গেছি। এরই ফলাফল এজেন্টফোর্স ৩, যা আমাদের প্ল্যাটফর্মের জন্য একটি বড় অগ্রগতি। পাশাপাশি এজেন্টফোর্সের প্রতিটি ব্যবহারে এটি নিয়ে এসেছে আরও বুদ্ধিমত্তা, বাড়তি পারফরম্যান্স এবং অধিক আস্থা ও জবাবদিহিতা। মানুষ ও এআই এজেন্টদের একত্রে কাজের চিরাচরিত ধারণা বদলে দেবে এজেন্টফোর্স ৩। এর ফলে উল্লেখযোগ্য হারে বাড়বে কর্মক্ষমতা, দক্ষতা ও ব্যবসায়িক রূপান্তর।”

এজেন্টফোর্স ৩ এ আরও রয়েছে কমান্ড সেন্টার নামক একটি নতুন ফিচার যার মাধ্যমে এজেন্ট হেলথ মনিটর, মানিয়ে নেওয়ার হার পর্যবেক্ষণ এবং পারফরমেন্স যাচাই করা সম্ভব। এর ফলে দলনেতারা ফলাফলকে আরও উন্নত করার ও তাৎক্ষণিক হস্তক্ষেপের সুযোগ পাবেন। এছাড়াও আছে বিল্ট ইন এজেন্টফোর্স স্টুডিও যার মাধ্যমে ব্যবহারকারীরা যোগাযোগের প্যাটার্ন বিশ্লেষণ করতে পারে, লাইভ অ্যানালিটিকস ও সতর্কবার্তা পেতে পারে এবং সহজেই ডেটাডগ, স্প্লাঙ্ক এবং ওয়েফাউন্ডের মতো মনিটরিং টুলের সাথে যুক্ত হতে পারে ওপেন টেলিমেট্রি প্রযুক্তি ব্যবহার করে। কমান্ড সেন্টার ড্যাশবোর্ডগুলোতে স্পষ্ট এবং বিস্তারিতভাবে দেখা যায় যে কতজন মানুষ এআই এজেন্ট ব্যবহার করছে, কী ধরনের ফিডব্যাক দিচ্ছে, কত খরচ হচ্ছে, এবং কাজের সাথে এজেন্টগুলো কতটা মানিয়ে নিতে পারছে। এছাড়াও রিয়েল-টাইমে এজেন্ট কী করছে তা সার্ভিস ক্লাউড ওয়ালবোর্ডের মতো টুলস ব্যবহার করে সহজেই দেখা যায়। ভবিষ্যতে এই সুবিধা অন্যান্য বিভাগেও চালু করার পরিকল্পনা রয়েছে।

এজেন্টফোর্স ৩ এর এমসিপি ব্যবহার করে আগের চেয়ে অনেক সহজে ও নিরাপদে এআই এজেন্টগুলো এমসিপি স্বীকৃত সার্ভারের সাথে যুক্ত করতে পারে কোনো কাস্টম কোড ছাড়াই। মিউলসফট কানেক্টর ও হিরোকু ব্যবহার করে একাধিক এজেন্টকে একসাথে খুব সহজে পরিচালনা করা যায়। এছাড়াও এজেন্টএক্সচেঞ্জ এর মাধ্যমে এখন গ্রাহকরা এডব্লিউএস, গুগল ক্লাউড, পেপাল, স্ট্রাইপ, বক্স, রাইটারের মতো ৩০টিরও বেশি এমসিপি অংশীদারদের সাথে যুক্ত হতে পারবে।

ব্যবসা প্রতিষ্ঠানসমূহের কথা মাথায় রেখে এজেন্টফোর্সের অবকাঠামো আগের চেয়ে উন্নত করা হয়েছে। ২০২৫ এর জানুয়ারি থেকে ৫০ শতাংশ দ্রুততার সাথে এটি উত্তর দিচ্ছে। বেড়েছে ওয়েব সার্চিং ও বিবৃতি দেওয়ার দক্ষতা। এছাড়াও বিশ্বের অনেক দেশেই এখন এজেন্টফোর্সের ব্যবহার বিস্তৃত হয়েছে। যুক্ত হয়েছে ফ্রেঞ্চ, জার্মান ও স্প্যানিশের মতো নতুন ভাষাও।

২,৭২,০০০ স্বীকৃত বিশেষজ্ঞ ও অ্যাক্সেঞ্চার ও পিডব্লিউসির মতো অংশীদারদের সাথে নিয়ে এখন পর্যন্ত হাজারো গ্রাহককে এজেন্টফোর্স সেবা দিয়েছে সেলসফোর্স। তাছাড়া এজেন্টফোর্স ৩ এর মূল্য নির্ধারণের ক্ষেত্রেও গ্রাহক প্রতিষ্ঠানগুলোর প্রতি বেশ নমনীয় সেলসফোর্স। একটি প্রতিষ্ঠানে কী পরিমাণ ব্যক্তি এজেন্টফোর্স ব্যবহার করছে তার ওপর নির্ধারিত হয় এজেন্টফোর্সের মূল্য।

পেপসিকোর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আথিনা কানিওরা বলেন “এজেন্টফোর্স ব্যবহার করে পেপসিকো এজেন্টিক যাত্রায় এক ধাপ এগিয়ে গেছে। সেলসফোর্স ডেটা ক্লাউডের মাধ্যমে সকল ইনসাইট একত্রিত করে আমরা আমাদের গ্রাহক এবং কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছি। এটি আমাদেরকে কৌশলের সাথে কাজ কাজ করার ও সম্পর্ক জোরদার করার সুযোগ করে দিচ্ছে। এছাড়াও প্রতিটি বাজারে আমরা আরও লাভবান হতে পারছি ও ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হচ্ছি।”



বিষয়: #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড