শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ১৯৭৮ সালের বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে পূর্ব লন্ডনে হৃদয়স্পর্শী স্মরণসভা
প্রথম পাতা » প্রবাসে » ১৯৭৮ সালের বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে পূর্ব লন্ডনে হৃদয়স্পর্শী স্মরণসভা
১৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৯৭৮ সালের বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে পূর্ব লন্ডনে হৃদয়স্পর্শী স্মরণসভা

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::

১৯৭৮ সালের বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে পূর্ব লন্ডনে হৃদয়স্পর্শী স্মরণসভা
১৯৭৮ সালে পূর্ব লন্ডনের হ্যাকনিতে বর্ণবাদী হামলায় নিহত ইসহাক আলীর স্মরণে এক হৃদয়বিদারক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ভ্যালেন্স রোডের পিওর চা সেমিনার কক্ষে। আলতাব আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা অনুষ্ঠিত হয় ইসহাক আলীর ৪৭তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন নূরউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ। স্মরণসভায় ইসহাক আলীর পরিবার, বর্ণবাদবিরোধী সংগঠক, যুব নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা অংশ নেন এবং তাঁর জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করেন।

আনসার আহমেদ উল্লাহ ২৬ জুন ১৯৭৮ সালের ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ৪৫ বছর বয়সী ইসহাক আলী এবং ২০ বছর বয়সী ফারুক উদ্দিন হ্যাকনির উরসউইক রোডে আলীর বাড়ির কাছে তিনজন শ্বেতাঙ্গ যুবকের হামলার শিকার হন। তাদের ঘুষি মারা হয় এবং এক প্রতিবেদন অনুযায়ী, বুটের ফিতার সাহায্যে শ্বাসরোধের চেষ্টা করা হয়। মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে ইসহাক আলী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেন।

তৎকালীন সময়ে আলীর চাচাতো ভাই সফর উদ্দিন হ্যাকনি গেজেট-এ বলেছিলেন, “ওনার গায়ের রঙের জন্যই তাকে মারা হয়েছে। কোনো টাকা নেওয়া হয়নি। ইস্ট এন্ডে এটা সবসময়ই ঘটে।” কমিউনিটি কর্মী অলোক বিশ্বাস জানান, হামলাকারীরা বর্ণবাদী ভাষা ব্যবহার করে আক্রমণ চালায়।

স্মরণসভায় ইসহাক আলীর শ্যালক জাহাঙ্গীর খান বলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোরিয়া ইউনিয়নের ফেন গ্রামে জন্মগ্রহণকারী ইসহাক আলী ছিলেন অমায়িক, রসিক এবং বন্ধুবৎসল মানুষ। তিনি পূর্ব লন্ডনের হলওয়ে রোডে একটি রেস্তোরাঁ এবং হ্যাকনিতে একটি পোশাক কারখানার মালিক ছিলেন।

বক্তব্য দেন আলতাব আলী ফাউন্ডেশনের উপদেষ্টা আকিকুর রহমান, ট্রাস্টের রফিক উল্লাহ, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের জামাল মিয়া, জয়নাল চৌধুরী, আবদুস সাত্তার, বাংলাদেশ ইয়ুথ মুভমেন্টের চুনু মিয়া, কমিউনিটি নেতা আব্দুল মালিক খুকন, অভিনেতা স্বাধীন খসরু, সহকারী সম্পাদক জামাল খান, স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম, বাংলাদেশ ইয়ুথ লীগের সেলিম উল্লাহ, সাংবাদিক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান এবং ইসহাক আলীর পুত্র শুহেল আহমেদ ও পুত্রবধূ হাসিনা আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশনের শুভামতিন ও খালিক আহমেদ।

অনুষ্ঠানে ১৯৭৮ সালের পর ইসহাক আলীর মৃত্যু নিয়ে গঠিত হ্যাকনি ও টাওয়ার হ্যামলেটস ডিফেন্স কমিটির সদস্য অলোক বিশ্বাস, ভজন চ্যাটার্জী ও প্যাট্রিক কোডিকার প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা ইসহাক আলীর স্মৃতি রক্ষায় স্বাধীনতা ট্রাস্টের সহযোগিতায় একটি স্মারক পুস্তিকা প্রকাশ এবং প্রতিবছর মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তাব করেন।

উল্লেখযোগ্য যে, ইসহাক আলী বাংলাদেশ থেকে লন্ডনে আসেন তাঁর মৃত্যুর নয় বছর আগে। তাঁর হত্যাকাণ্ডের জন্য তিন কিশোরকে আটক করা হয়—কেনটিশ টাউন রোডের ১৭ বছর বয়সী এক যুবক এবং হোমারটনের ১৬ বছর বয়সী দুই কিশোর। ১৯৭৯ সালে তাদের সবাইকে খুন নয় বরং ছিনতাইয়ের অভিযোগে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে হাফিজ মোঃ জিল্লু খানের নেতৃত্বে ইসহাক আলীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল। ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন” “মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”
নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার
বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল। ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

আর্কাইভ

---
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী