শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » বিশেষ » গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান
প্রথম পাতা » বিশেষ » গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান
৩৮৫ বার পঠিত
সোমবার ● ১৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান

বজ্রকণ্ঠ নিউজ :::[ঢাকা, ১৬ জুন ২০২৫]
গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান
সম্প্রতি কর্মীদের বীমা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই চুক্তির আওতায়, ফরাসি দূতাবাসের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান থেকে জীবন বীমা কভারেজ এবং চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে এর এএমডি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান; এসইভিপি ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এইচআর হেড ফারজানা কাদের; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। ফরাসি দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর কনসাল ও চ্যান্সেরির প্রধান ফ্রেডেরিক লেকোর্ট; এবং ফরাসি দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার কাজী আবদুল্লাহ আল মুক্তাদির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, বীমা সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যেকোনো সঙ্কটের সময়ে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেক প্রতিষ্ঠান এখন তাদের কর্মীদের জন্য বীমা সেবাকে অগ্রাধিকার দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ ফরাসি দূতাবাস আমাদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। সেবার পরিধি সম্প্রসারণ এবং সকলের জন্য এটি আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”
গার্ডিয়ানের মতো দেশি বীমা কোম্পানির সাথে ফরাসি দূতাবাসের এই অংশীদারিত্বের সিদ্ধান্ত বাংলাদেশের বীমা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি স্থানীয় প্রতিষ্ঠানের দক্ষতার ওপর আস্থার প্রতিফলন। আগামী দিনেও এরকম অর্থবহ অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদী এই খাতের সংশ্লিষ্টরা।



বিষয়: #  #  #



বিশেষ থেকে আরও

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন

আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান