মঙ্গলবার ● ১০ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » মহিপুরে কোস্টগার্ডের অভিযানে ৩টি ট্রলিং বোট জব্দ
মহিপুরে কোস্টগার্ডের অভিযানে ৩টি ট্রলিং বোট জব্দ
মনির হোসেন
![]()
পটুয়াখালীর মহিপুরে ৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুন সোমবার সকাল ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীপবাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৩ টি ট্রলিং বোট (এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ) জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #জব্দ #ট্রলিং #বোট #মহিপুর










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 