সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি ভাইকিং ড্রাইভ
৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি ভাইকিং ড্রাইভ
মনির হোসেন, মোংলা::

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। জাহাজটি সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।
মোংলা বন্দরের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের অধীনে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম ভি ভাইকিং ড্রাইভ নামের গাড়ি বহনকারী জাহাজটি ৪৭০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসেছে। ১৬৪ মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার গভীরতার জাহাজটি গাড়ি খালাসের কার্যক্রম শেষে ২৭ মে মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
তিনি আরো বলেন, দেশের মোট আমদানির ৬০ শতাংশ গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। বন্দর কর্তৃপক্ষ গাড়ি আমদানিকারকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার কারনে এ বন্দর দিয়ে ক্রমেই গাড়ি আমদানি বাড়ছে।
বিষয়: #এমভি #গাড়ি #ড্রাইভ #নিয়ে #বন্দরে #ভাইকিং #ভিড়েছে #মোংলা #রিকন্ডিশন্ড #৪৭০টি










ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও 