শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকার বাতাস আজ ‘মধ্যম’ পর্যায়ে
ঢাকার বাতাস আজ ‘মধ্যম’ পর্যায়ে
ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৬ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১১তম।
একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ভিয়েতনামের হ্যানয়, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা যথাক্রমে ১৭৯, ১৭৪ ও ১৭৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
বিষয়: #দেশব্যাপী সংবাদ




হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন
আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি আহত-৩
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন
নওগাঁ-৬, কর্মী থেকে এমপি, জণগন চায় মন্ত্রী বানানো হোক
টেকনাফে কোস্টগার্ড-র্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫
সুনামগঞ্জে বিএনপি তকমা দিয়ে ৮৪ সাংবাদিককে পাসকার্ড না দেওয়ায় ডিসি ইলিয়াসের বিরুদ্ধে উত্তেজনা
দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক
নওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি উদ্ধার
দৌলতপুরে কাজী আরিফ আহমেদ সহ ৫ নেতার ২৭ তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি আজ
