শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধভাবে পাচারকালে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
অবৈধভাবে পাচারকালে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
মনির হোসেন::

মায়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল কর্তৃক একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত পাচারকারীদের বিবরণঃ
আটককৃত পাচারকারী মমতাজ আহমদ (৫০) -টেকনাফ, মোঃ আরাফাত (৩০) -চরফ্যাশন ও মোঃ ইব্রাহিম (২৬) -পাথরঘাটা উপজেলার এবং মোঃ শুক্কুর (৫০) ও মোঃ জোহার (৩৬)-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অবৈধভাবে #আটক #পাচারকালে #সিমেন্টসহ #৫ পাচারকারী










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 