শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুকের গলিত মরদেহ উদ্ধার
মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুকের গলিত মরদেহ উদ্ধার
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
![]()
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩মে) সকালে আখাউড়া সিলেট রেল লাইনের মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশে জঙ্গল থেকে লাশটি উদ্ধার হয়।
পথচারী স্থানীয় লোকজন পঁচা গন্ধের কারণ খোঁজতে গিয়ে লাশের সন্ধান পায়। খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে।
জানা গেছে গত ১৩ মে মঙ্গবার বিকালে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হয় উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ৫ সন্তানের জনক মো: ফারুক মিয়া।
ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা ওই দিন মনতলা বাজার গিয়েছিল বাজার করতে। সে সময়ে একই এলাকার রুবেল নামে জনৈক ব্যক্তি ফারুকের মোবাইলে কল দিয়ে নিয়ে যায়।
এর পর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ হয় এবং ফারুককে আর খোঁজে পাওয়া যায় নি।
নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছিল বলে নিহত ফারুকের স্ত্রী জানিয়েছে।
আজ শুক্রবার লাশের খবর পেয়ে পচনধরা লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
বিষয়: #উদ্ধার #গলিত #দিন #নিখোঁজ #পর #ফারুক #মরদেহ #মাধবপুর










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার 