শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » Draft » ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা, সন্দেহভাজন হামলাকারী আটক
প্রথম পাতা » Draft » ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা, সন্দেহভাজন হামলাকারী আটক
২৯৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা, সন্দেহভাজন হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক::
ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা, সন্দেহভাজন হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে বিবিসির সংবাদ সহযোগী সিবিএস জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মার্কিন পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা।

স্থানীয় সময় রাত ৯টা ০৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এই ‘নৃশংস অপরাধীকে বিচারের আওতায় আনার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনাটিকে ইহুদি-বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্রুথ সোশ্যালে লিখেছেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি-বিদ্বেষের কারণে ঘটেছে, এখনই এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে ঘৃণা ও উগ্রবাদের কোনো স্থান নেই।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ‘নৃশংস ইহুদি-বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরে অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে কাছ থেকে গুলি করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা স্থানীয় ও কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ওপর সম্পূর্ণ আস্থা রাখি যে, তারা হামলাকারীকে আটক করবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলের প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে।

ঘটনার রাতে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক, আমেরিকান ইহুদি কমিটির বোর্ড সদস্য জোজো কালিন বলেন, আমি নিহত যুগলকে চিনতাম না, কিন্তু আমার এক ধরনের অপরাধবোধ কাজ করছে। আমার আয়োজিত একটি অনুষ্ঠানের কারণে তারা সেখানে গিয়েছিলেন, আর তাদের জীবন চলে গেছে, এটা ভেবে আমি অপরাধবোধে ভুগছি। তবে কালিন নিজে গুলির ঘটনা প্রত্যক্ষ করেননি বা গুলির শব্দও শোনেননি।

ওয়াশিংটনের পুলিশ এক সংবাদ সম্মেলনে এলিয়াস রদ্রিগেজকে হামলার ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী শিকাগোর ওই ব্যক্তিকে ঘটনার আগে জাদুঘরের বাইরে ‘এদিক-ওদিক হাঁটাহাঁটি’ করতে দেখা গেছে। সে চারজনের একটি দলের কাছে গিয়ে একটি হ্যান্ডগান বের করে এবং দুজন ভুক্তভোগীকে গুলি করে। রদ্রিগেজকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।

ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকার সময় সন্দেহভাজন এলিয়াস রদ্রিগেজ ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিল। এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের সহকারী পরিচালক স্টিভ জেনসেন বলেছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে সম্ভাব্য সন্ত্রাসের যোগসূত্র এবং হামলার উদ্দেশ্য হেট ক্রাইম ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তিনি এই হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহত দুজন ছিলেন তরুণ যুগল, যারা খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতেন। ছেলেটি চলতি সপ্তাহে একটি আংটি কিনেছিল, আগামী সপ্তাহে জেরুজালেমে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল তার।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ