বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » Draft »
বজ্রকণ্ঠ ডেস্ক::

মিরপুরে বৃষ্টিতে আগেভাগেই বন্ধ হয়ে গেলো বাংলাদেশ ‘এ’ দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের প্রথম দিনের খেলা। দিনের উল্লেখযোগ্য ঘটনা, ওপেনার নাইম শেখের সেঞ্চুরি মিস করা।
প্রথম দিন শেষে অবশ্য ভালো অবস্থানে আছে বাংলাদেশ ‘এ’ দল। ৫৭.৩ ওভারে ৪ উইকেটে ২২৫ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে নাইম শেখ আর এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় বাংলাদেশ। ১৩০ রান তুলে দেন তারা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে সাজঘরে ফেরেন বিজয় (৪৮)।
পরের ওভারে নাইমও আউট হয়ে যান। ৯৪ বলে ১০ চার আর ২ ছক্কায় ৮৪ রানের ইনিংস বেরিয়ে আসে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে।
জাকির হাসান সেট হয়ে আউট হন ১৯ রানে। তবে হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি সাইফ হাসান। ৮৪ বলে ৫১ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান সাইফ। অমিত হাসান ১৬ আর মাহিদুল ইসলাম অঙ্কন ১ রানে অপরাজিত আছেন।
বিষয়: #আগেভাগেই #খেলা #দিনের #নাইমের #প্রথম #বৃষ্টিতে #মিস #শেষ #সেঞ্চুরি










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
