বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » Draft » সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ৭১ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ৭১ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
বজ্রকণ্ঠ ডেস্ক::

বরগুনার সাবেক এমপি শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৭১ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক রুহুল হক অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাধবী দেবনাথের অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।
গত ২৯ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
২৫ আগস্ট শম্ভুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বরগুনা-১ আসন থেকে তিনি পাঁচবার সংসদ-সদস্য নির্বাচিত হন। সংসদ-সদস্য থাকাকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম-দুর্নীতি আর কমিশন বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়: #অবরুদ্ধের #আদেশ #এমপি #টাকা #শম্ভুর #সাবেক #স্ত্রীর #৭১ লাখ










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
