শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » Draft » ভেজা চুলে ঘুমাচ্ছেন রোজ? ঠান্ডা না লাগলেও অন্য বিপদ আছে
প্রথম পাতা » Draft » ভেজা চুলে ঘুমাচ্ছেন রোজ? ঠান্ডা না লাগলেও অন্য বিপদ আছে
২২১ বার পঠিত
সোমবার ● ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেজা চুলে ঘুমাচ্ছেন রোজ? ঠান্ডা না লাগলেও অন্য বিপদ আছে

লাইফস্টাইল ডেস্ক::
ভেজা চুলে ঘুমাচ্ছেন রোজ? ঠান্ডা না লাগলেও অন্য বিপদ আছে

গরমে ঘেমে একরাশ ক্লান্তি নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পর শরীর ও মনকে শান্ত করতে গোসল করাটা বেশ আরামের অনুভূতি। ঘুমানোর আগে গোসল করলে ঘুমটাও ভালো হয়। তবে এই আরামটি পেতে গিলে ঘন ও লম্বা চুলের অধিকারীরা না জেনেই নিজের ক্ষতি ডেকে আনেন অনেক সময়।

মাথা ঠান্ডা করতে গোসল করার পর হেয়ার ড্রায়ারের গরম বাতাস দিয়ে চুল শুকাতে ভালো লাগেনা, আবর সময় নিয়ে বসে বসে চুল শুকানোটাও ঝামেলার লাগে। তাই অনেকেই ভেজা মাথাতেই শুয়ে পড়েন রাতে।

ছোটবেলায় গুরুজনে বলতো, এতে ঠান্ডা লেগে যাবে, মাথায় ঠান্ডা বসে যাবে ইত্যাদি। তবে অনেকেই বড় হয়ে দেখেছেন যে, ঠান্ডা তো লাগছেনা। তাহলে নিশ্চয় কোনো ক্ষতি নেই। তা ঠিক নয়। সর্দি-কাশি না লাগলেও অন্যান্য ক্ষতি আছে এই অভ্যাসের। জেনে নিন কেন ভেজা চুলে ঘুমাবেন না-

১. চুলে ভাঙন ধরা

ভেজা চুল নিয়ে শুয়ে পড়লে চুলে ভাঙন ধরতে শুরু করে। তার বড় কারণ, চুলের তন্তুগুলো ভেজা অবস্থায় বেশি ভঙ্গুর হয়ে যায়। ঘুমোনোর সময়ে ভেজা চুল এবং বিছানার চাদরের মধ্যে যে ঘর্ষণ তৈরি হয়, তাতে চুল ছিঁড়ে যেতে পারে। স্ট্রেট বা ঢেউখেলানো চুলে ভেজা অবস্থায় ভাঙন বেশি ধরে। বরং কোঁকড়ানো চুলে এই প্রবণতা কিছুটা কম।

২. মাইক্রোবায়োমে ব্যাঘাত

চুলের সুস্থ বৃদ্ধি এবং চুলের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি সুষম মাইক্রোবায়োম অপরিহার্য। মাইক্রোবায়োম হলো আপনার পরিপাকতন্ত্রে বসবাসকারী বিভিন্ন ধরণের অণুজীব। এটি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন হজম, পুষ্টি শোষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ এবং এমনকি মানসিক স্বাস্থ্য।

যখন আপনি চুল ভেজা অবস্থায় ঘুমিয়ে পড়েন, আপনার মাথায় ঘামের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এটি শ্যাম্পুর মতো পণ্যের অবশিষ্টাংশ এবং ইস্টের সঙ্গে মিলে মাইক্রোবায়োমকে ব্যাহত করতে পারে। ফলে চুলের ফলিকলের স্বাস্থ্য খারাপ হতে থাকে।

৩. ব্যাক্টেরিয়া বৃদ্ধি

ভেজা চুলে ঘুমোলে মাথার ত্বকে এবং চুলের গোড়ায় ব্যাক্টেরিয়া দানা বাঁধতে পারে। ভেজা বালিশ বা বিছানায় ছত্রাক তৈরি হতে পারে। এসব ছত্রাক থেকে মাথার ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে।

৪. মাথায় ব্রণের সমস্যা

মাথার ত্বকের সমস্যাগুলোর মধ্যে একটি হল ব্রণ। চুল ভেজা রাখলে অতিরিক্ত আর্দ্র হয়ে যায় মাথার ত্বক। এতে ব্যাক্টেরিয়া বাড়তে থাকে, যা মাথার ত্বকে ব্রণ সৃষ্টি করে, চুলকানি বা ঘা-ও হতে পারে। এমনকি সেই ব্রণ মাথার ত্বকের সংক্রমণে পরিণত হতে পারে।

৫. খুশকির সমস্যা

মাথার ত্বকে যদি খুশকি, ডার্মাটাইটিসের প্রবণতা থাকে, সে ক্ষেত্রে ভেজা চুলে শুয়ে পড়লে মাথার ত্বকের অবস্থা আরও খারাপ হতে পারে। স্যাঁতসেঁতে পরিবেশে ব্যাক্টেরিয়া এবং ইস্টের বংশবিস্তার চলতে থাকে। এর ফলে ফলিকুলাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস রোগে চুলের স্বাস্থ্যের অবনতিও হতে পারে।

এসব সমস্যা থেকে বাঁচতে ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানের আগে গোসল সেরে নিন। অথবা, বাতাসের নিচে বসে নরম কাপড় দিয়ে আলতো করে মুছে মুছে চুল শুকিয়ে নিন।

সূত্র: আনন্দবাজার



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানাল জাপা‌ন
পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক
সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ‘হাতের নাগালে’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
কোস্টগার্ডের অভিযানে ৮ সহযোগীসহ জাহাঙ্গীর বাহিনী প্রধান আটক
দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখল করায় প্রতিকার চেয়ে থানার অভিযোগ ॥ প্রাণ বাঁচাতে প্রত্যাহার
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
সুনামগঞ্জে মোটর সাইকেল জব্দ করানোসহ ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ৩ প্রতারক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেকের কমিটি গঠন