বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখল করায় প্রতিকার চেয়ে থানার অভিযোগ ॥ প্রাণ বাঁচাতে প্রত্যাহার
দৌলতপুরে কৃষকের জোরপূর্বক জমি দখল করায় প্রতিকার চেয়ে থানার অভিযোগ ॥ প্রাণ বাঁচাতে প্রত্যাহার
দৌলতপুর প্রতিনিধি :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা এলাকার কৃষক হুরমত আলি শেখ অভিযোগ করে অবশেষে প্রাণ বাঁচাতে ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার অভিযোগ প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে।
জানাগেছে উপজেলার পিয়ারপুর ইউপি’র হলুদ বাড়িয়া মাস্টার পাড়া এলাকার কৃষক হুরমত আলী শেখ (৬৫) হলুদবাড়িয়া মৌজার ১৩৮৯ দাগে আল্লারদর্গা থেকে জয়ভোগা গোরস্থানে যাওয়ার রাস্তার সংলগ্ন ২২ শতাংশ জমির মধ্যে সাড়ে নয় শতাংশ জমি পৈত্রিক সূত্রে পেয়ে প্রায় ৪০ বছর পশ্চিম আইলে দখল করে বৃক্ষ রোপন বাঁশের ঝাড় ও চাষ আবাদ করে আসছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন হামিম (২২) রুবেল (৩৫) উভয় পিতা ছিরত আলী টেংরা এবং ছিরমত আলী টেংরা পিতা ময়েজ শেখ সহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে হুরমত আলী শেখের দখলকৃত জমির রাস্তা সংলগ্ন অংশটুকু জোরপূর্বক দখল করে নেয় এবং বিক্রির সাইনবোর্ড লাগায়। এ বিষয়ে হুরমত আলি বাঁধা দিতে গেলে তারা সঙ্ঘবদ্ধ হয়ে তাকে মারপিট করে, হাসপাতালে পাঠায়।
এরই ধারাবাহিকতায় হুরমত আলি শেখ গত ২০.০২.২৬ তারিখ থানায় একটি অভিযোগ করে। অভিযোগ টি থানার সহকারি পরিদর্শক মাসুদ বিষয়টি নিয়ে বাদী-বিবাদীর সাথে আলাপ আলোচনা করেন। এদিকে অভিযোগ করায় বিবাদী পক্ষ বাদী পক্ষকে হত্যার হুমকিদেয় ও বাড়ীতে লুটপাটের চেষ্টা করে। বিভিন্ন জন মোবাইলে হুমকি দিয়ে মানসিক টর্চার করতে থাকে, এ কারণে অভিযোগ খানা প্রত্যাহার করে নেই।
জানা গেছে ছিরমত আলির দুই ছেলে রুবেল ও হামিম আঠারো মাস আগে যুবলীগ ও ছাত্রলীগের সাথে কাজ করে আসছিল। সরকার পরিবর্তনের সাথে সাথে তারা এখন যুবদল ও ছাত্রদল এর ছেলেদের সাথে মিশে নানা প্রকার অনৈতিক কর্মকা- চালিয়ে আসছে।।
তারই ধারাবাহিকতায় তারা মব সৃষ্টি করে তার আপন চাচার প্রতি গালিগালাজ ও মারপিট করে আসছিল। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকায় সন্ত্রাসীদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
এভাবে চলতে থাকলে দেশে সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা গেল।
বিষয়: #অভিযোগ #করা #কৃষক #চেয়ে #জমি #জোরপূর্বক #থানা #দখল #দৌলতপুর #প্রতিকার #প্রত্যাহার #প্রাণ #বাঁচাতে










কোস্টগার্ডের অভিযানে ৮ সহযোগীসহ জাহাঙ্গীর বাহিনী প্রধান আটক
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
সুনামগঞ্জে মোটর সাইকেল জব্দ করানোসহ ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ৩ প্রতারক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেকের কমিটি গঠন
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সার্বভৌমত্ববিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একই গ্রুপে পড়ল বাংলাদেশ-পাকিস্তান-ভারত
