বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
মনির হোসেন, মোংলা
![]()
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে।
আটক মাদককারবারির নাম মুন্না ইসলাম (২৪)। তিনি খুলনার রুপসা উপজেলার আন্দাবাজ গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন রূপসা এর একটি আভিযানিক দল খুলনার রূপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদককারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #গাঁজাসহ #মাদককারবারি










সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট 