শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » ধর্ম » হারাম এলাকায় যে ৪ কাজ নিষিদ্ধ
প্রথম পাতা » ধর্ম » হারাম এলাকায় যে ৪ কাজ নিষিদ্ধ
৪০৬ বার পঠিত
সোমবার ● ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হারাম এলাকায় যে ৪ কাজ নিষিদ্ধ

ইসলাম ডেস্ক::
হারাম এলাকায় যে ৪ কাজ নিষিদ্ধ

যে কোনো মুসলমানের জন্য সে ইহরাম অবস্থায় থাকুক বা না থাকুক, হারাম এলাকায় ৪ কাজ করা নিষিদ্ধ। সেগুলো হলো,

১. শিকারযোগ্য যে কোনো হালাল জানোয়ার হত্যা করা।

২. শিকারযোগ্য প্রাণী হত্যার জন্য অস্ত্র সরবরাহ কিংবা ইশারা করে দেখিয়ে দেয়ার দ্বারা সাহায্য করা।

৩. হারামের সীমায় গাছ কাটা, গাছের ডাল ভাঙা, তাজা ঘাস কাটা বা ছেঁড়া।

৪. হারামের সীমায় কোনো জিনিস পড়ে থাকলে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছাড়া সেটা ওঠানো।

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنَّهُ لَمْ يحِلَّ القتالُ فيهِ لأحدٍ قبْلي وَلم يحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا يُعْضَدُ شَوْكُهُ وَلَا يُنَفَّرُ صَيْدُهُ وَلَا يَلْتَقِطُ لُقَطَتُهُ إِلَّا مَنْ عَرَّفَهَا وَلَا يُخْتَلَى خَلَاهَا

এ শহরকে (মক্কাকে) সেদিন হতে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন যেদিন তিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন; আর এটা কেয়ামত পর্যন্ত আল্লাহর সম্মানেই সম্মানিত থাকবে। এ শহরে আমার আগে কারো জন্য যুদ্ধ করা হালাল ছিল না আর আমার জন্যও একদিনের অল্প সময়ের জন্য মাত্র হালাল করা হয়েছিল। অতঃপর তা কেয়ামত পর্যন্ত আল্লাহর সম্মানেই সম্মানিত। এ শহরের কাঁটাযুক্ত গাছও কাটা যাবে না, এখানকার শিকার হাঁকানো যাবে না, এর রাস্তায় পড়ে থাকা কোন জিনিস ঘোষণাকারী ছাড়া কেউ ওঠাতে পারবে না। আর এ এলাকার ঘাসও কাটতে পারবে না। (সহিহ বুখারি: ১৮৩৪)

তাই হজ ওমরাহ করতে যারা যান, হারাম এলাকার সীমায় ঢুকে গেলে ইহরাম অবস্থায় থাকুন বা না থাকুন, সর্বাবস্থায় কোনো গাছের ডাল ভাঙা, গাছ কাটা বা ঘাস ছেঁড়া নিষিদ্ধ। তবে ইহরামের কারণে হারামের সীমার বাইরের কোনো গাছ কাটা, গাছেন ডাল ভাঙ্গা, ঘাস ছেঁড়া ইত্যাদি নিষিদ্ধ হয় না।

মক্কার হারাম এলাকার সীমা

মক্কার হারাম এলাকার সীমা হলো মক্কা থেকে মদিনার দিকে মক্কা থেকে তিন অথবা চার মাইল দূরবর্তী তানঈম পর্যন্ত, মক্কা থেকে ইয়েমেনের পথে মক্কা থেকে ছয় মাইল অথবা সাত মাইল দূরে আযাহর প্রান্ত পর্যন্ত। মক্কা থেকে জিরানাহর দিকে বারো মাইল পর্যন্ত, তায়েফের দিকে আরাফার ময়দানের পাশে অবস্থিত নামিরাহ পর্যন্ত আর জেদ্দার দিকে দশ মাইল পর্যন্ত।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪