শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজটে ভোগান্তি
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজটে ভোগান্তি
৩১১ বার পঠিত
শনিবার ● ১৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজটে ভোগান্তি

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১২ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে যানজট । ফলে ভোগান্তিতে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বাড়িফেরা মানুষ। এ ছাড়া থেকে থেকে যানজট ছিল ঢাকা-মদনপুর বাইপাস (এশিয়ান হাইওয়ে) সড়কের ১৫ কিলোমিটারেও।

১৪ জুন, শুক্রবার বিকেলে সরেজমিন ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতু থেকে ভুলতা চৌরাস্তা পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে।

একাধিক যানবাহনের চালক ও যাত্রীরা বলছেন, মাত্র ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করতে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। ঈদযাত্রায় এমন ভোগান্তিতে বিরক্ত যাত্রীরা। এই গরমে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে বেশি কষ্ট পেয়েছে শিশু, নারী ও বৃদ্ধরা।

হাইওয়ে পুলিশ বলছে, ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কটির ১২ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ করতে দেখা গেছে। যাত্রামুড়া এলাকায় সড়ক নির্মাণে ব্যবহৃত বেশকিছু ট্রাক ও এস্কেভেটর যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারাব চৌরাস্তা, রূপসী বাসস্ট্যান্ড, ভুলতা ও গোলাকান্দাইল মোড়ে মহাসড়ক দখল করে লেগুনা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ড ছিল আগের মতোই। এসব অবৈধ স্ট্যান্ডে থাকা যানবাহনগুলো সড়ক আটকে যাত্রী উঠানামা করছে।

যাত্রামুড়া বাজার ও তারাব থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে বাস ও ট্রাক পার্কিং করে রাখতে দেখা গেছে। রূপসী, বরপা, ভুলতা ও গোলাকান্দাইল মোড়গুলো রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার দখলে ছিল। এছাড়া ভুলতা উড়ালসড়কের নিচের মহাসড়ক দখল করে গড়ে তোলা অন্তত ১২টি অবৈধ স্ট্যান্ডে শত শত যানবাহন পার্কিং করে রাখতে দেখা যায়। মহাসড়কের ১২ কিলোমিটারজুড়েই তিন চাকার ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কজুড়ে কোরবানির পশুবাহী ধীরগতির ট্রাক ছিল অনেক।

ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার যানজটে ভোগান্তিনারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জগামী এক যাত্রী বলেন, প্রতি টিকিটে ১৮০ টাকা করে বেশি ভাড়া নিয়েছে। কাঁচপুর থেকে রূপসী আসতে দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। এমনি এই রাস্তায় পাঁচ-সাত মিনিট সময় লাগে। যানজটের জন্য মহাসড়কের বিশৃঙ্খলা আর সড়ক নির্মাণের জন্য বেশি সময় লাগছে বলেন এই যাত্রী।

ঢাকা-সিলেটগামী এক পরিবহনের চালক শহিদুল বলেন, সকালে ঢাকায় ঢুকতে চার ঘণ্টা বেশি সময় লেগেছে। ঢাকা থেকে বের হতে এক ঘণ্টা এবং কাঁচপুর থেকে রূপসী আসতে আরও দেড় ঘণ্টা যানজটে থাকতে হয়েছে। ঈদের আগে সড়ক নির্মাণের কাজ বন্ধ না করা, লোকাল বাসের যত্রতত্র যাত্রী উঠানামা, সিএনজি, ইজিবাইক ও লেগুনাগুলো যত্রতত্র থাকায় এমন যানজট লেগেছে।

এদিকে সড়ক নির্মাণকাজ চলমান থাকায় আজ শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা-মদনপুর বাইপাস সড়কের কাঞ্চন সেতু থেকে ভুলতা মোড় পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে যানজট ছিল। তবে একেবারেই ভোগান্তিহীন ছিল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা।

যানজটের বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলী আশ্রাফ মোল্লা বলেন, আজ সকাল থেকেই মহাসড়কে যাত্রীর অতিরিক্ত চাপ। তাদের দাবির পরও ঈদের আগে সড়কটির নির্মাণকাজ পুরোপুরি বন্ধ করা হয়নি। কিছু কিছু গণপরিবহনের যত্রতত্র যাত্রী উঠানামা, সড়ক আটকে সড়কের পাশের কারখানাগুলোর শ্রমিকদের পারাপার, ধীরগতির গরুর গাড়িসহ নানা কারণে যানজট তৈরি হচ্ছে। মানুষের ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করতে আমরা সাধ্যমত কাজ করছি।



বিষয়: #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার