শিরোনাম:
●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » Draft » কবি ও কবিতায় আলোকিত এক সন্ধ্যা-শিকড়ের রজতজয়ন্তীতে সাহিত্যরশ্মি ছড়াল পূর্বলন্ডনে
প্রথম পাতা » Draft » কবি ও কবিতায় আলোকিত এক সন্ধ্যা-শিকড়ের রজতজয়ন্তীতে সাহিত্যরশ্মি ছড়াল পূর্বলন্ডনে
৩১০ বার পঠিত
শুক্রবার ● ১৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবি ও কবিতায় আলোকিত এক সন্ধ্যা-শিকড়ের রজতজয়ন্তীতে সাহিত্যরশ্মি ছড়াল পূর্বলন্ডনে

লন্ডন থেকে আজুজুল আম্বিয়া::
কবি ও কবিতায় আলোকিত এক সন্ধ্যা-শিকড়ের রজতজয়ন্তীতে সাহিত্যরশ্মি ছড়াল পূর্বলন্ডনে
পঁচিশ বছরের গৌরবময় সাহিত্যযাত্রাকে সম্মান জানিয়ে ‘শিকড় সাহিত্য পত্রিকা’র রজতজয়ন্তী উপলক্ষে পূর্বলন্ডনের দর্পণ বুকক্লাবে অনুষ্ঠিত হলো এক অনন্য কবিতা সন্ধ্যা— “কবি ও কবিতায় উচ্চারিত আলোকসন্ধ্যা”।

১৪ মে, বুধবারের সন্ধ্যায় বাংলা টাউনের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছিল এক মায়াময় কবিতার আসর, যেখানে মিলিত হয়েছিল বাংলা ও ইংরেজি ভাষার কবিদের স্বর, স্মৃতি, স্বপ্ন ও সমাজের প্রতিফলন। আয়োজনে ছিল শিকড় সাহিত্য ও গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি, দুইটি সাহিত্যপ্রতিষ্ঠান যাদের লক্ষ্য, কবিতার মাধ্যমে সেতুবন্ধন ঘটানো বিশ্ব সাহিত্যের চিরায়ত ও সমকালীন ধারার সাথে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকড় সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা কবি ফারুক আহমেদ রনি, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট সাহিত্যব্যক্তিত্ব — বাংলা সাহিত্যের গর্বিত মুখ কবি ও গল্পকার শামীম আজাদ এবং ইংরেজি সাহিত্যের সমকালীন শক্তিশালী কণ্ঠ কবি স্টিফেন ওয়াটস। আবেগময় ও সংবেদনশীল সঞ্চালনায় দর্শকদের মুগ্ধ করেন কবি কাবেরী মুখার্জী।

প্রবাসী বাংলা কবি এবং ইংরেজি সাহিত্যজগতের একঝাঁক কবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা হয়ে উঠেছিল সময়ের ভাষ্য, অভিজ্ঞতার দলিল। কবিতা পাঠে অংশগ্রহণ করেন শামীম আজাদ, গোলাম কবির, আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মনি, দিলু নাসের, মাশুক ইবনে আনিস, স্টিফেন ওয়াটস, ডেভিড লি মর্গান, জন স্নেলিং, জেনিফার জনসন, ইকবাল হোসেন বুলবুল, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, মোসাইদ খান, আজিজুল আম্বিয়া, একেএম আব্দুল্লাহ, ফয়জুর রহমান ফয়েজ, কাবেরী মুখার্জী, উদয় শংকর দুর্জয়, ধনঞ্জয় পাল, নীলা নিকি খান, হাফসা ইসলাম, দিলরুবা ইয়াসমিন, বদরুল চৌধুরী, নাজিম উদ্দিন, সাদিকা সিদ্দিক, সালমা বেগম এবং তাসনিয়া আহমেদ রূপন্তি।

বিশেষ আবৃত্তিতে স্মৃতি আজাদ ও সায়মন ক্যাম্পসন পরিবেশন করেন ফারুক আহমেদ রনির বাংলা ও ইংরেজি কবিতা, যা শ্রোতাদের মনে জাগিয়ে তোলে সাহিত্য ও ভাষার প্রতি গভীর ভালোবাসা।

এই অনন্য সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সাহিত্যিক, শিল্পমনস্ক শ্রোতা এবং সংস্কৃতিপ্রেমী মানুষ। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় দর্পণ বুকক্লাবের লেখক ও সাংবাদিক রহমত আলীকে, যাঁর আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়িত হয়।

শিকড়ের গল্প: পঁচিশ বছর ধরে সাহিত্যচর্চার দীপ্ত আলো ১৯৯৮ সালে তরুণ সাহিত্যকর্মী ও কবিদের উদ্যোগে যাত্রা শুরু করা শিকড়, আজ এক বিশ্বসাহিত্যিক প্ল্যাটফর্ম। শুধু একটি পত্রিকা নয়, শিকড় হয়ে উঠেছে একটি অন্তর্ভুক্তিমূলক সাহিত্যিক আন্দোলন—যেখানে নবীন ও প্রবীণের কণ্ঠ একই মঞ্চে ধ্বনিত হয়। এরই ধারাবাহিকতায় গড়ে উঠেছে শিকড়ের বহুভাষিক সাহিত্যপ্রতিষ্ঠান গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি, যেখানে প্রকাশিত হয় কবিতা, গল্প, অনুবাদ, গবেষণা ও শিল্পভাবনা।

শিকড়ের বৈশিষ্ট্য তার ভাষার প্রতি দায়বদ্ধতা, প্রবাসী সাহিত্যকর্মীদের মূলধারায় সম্পৃক্ততা, এবং সাহিত্যের বহুস্বরকে একত্রিত করার সাহসিকতা। শুধুমাত্র প্রকাশনায় সীমাবদ্ধ না থেকে শিকড় প্রতি বছর আয়োজন করে সাহিত্যসভা, পাঠচক্র, বইমেলা, আন্তর্জাতিক কবিতা দিবস ও অনলাইন সাহিত্য আড্ডা।

রজতজয়ন্তী উপলক্ষে লন্ডন, ঢাকা ও কলকাতায় বছরব্যাপী আয়োজিত হচ্ছে বিশেষ সাহিত্য সম্মেলন। শিকড়ের আগামী পদক্ষেপ সাহিত্যকে আরও বিস্তৃত, গভীর ও বহুভাষিক করে তোলার প্রতিশ্রুতি বহন করছে।

এই আলোকসন্ধ্যা শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না, ছিল একটি সাহিত্যিক চেতনার উন্মেষ—যা অতীতের গৌরব, বর্তমানের সাহস, আর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে পথ চলছে শিকড়।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা