বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » Draft » আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল
আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক::

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে আজ বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বে লিটন দাসের দল। সকাল ১০ টার ফ্লাইটে চড়বে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে থাকবেন ১০ জন ক্রিকেটার ও ৭ জন কর্মকর্ত। আর বিকাল ৫টায় আমিরাতের বিমানে উঠবে বাকিরা।
আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এই সিরিজ শেষ করে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। ২৫ মে থেকে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই সিরিজ সময়মতো শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল মঙ্গলবার নতুন করে পিএসএলের সূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, ১০ দিন স্থগিত থাকার আগামী ১৭ মে থেকে ফের শুরু হবে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। যার ফাইনাল আবার ২৫ মে, অর্থাৎ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর দিন।
একইদিনে পিএসএলের ফাইনাল, আবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন সম্ভব কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা যে, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।
বিষয়: #আমিরাতের #আরব #উদ্দেশে #ছাড়ল #দল #দেশব্যাপী সংবাদ #বাংলাদেশ










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
