রবিবার ● ১১ মে ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ
মনির হোসেন
![]()
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।
রবিবার (১১ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে রবিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৪৩ লক্ষ ৮০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৯৪ লক্ষ ২০ হাজার টাকা। প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত রেণু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক ও ড্রাইভারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযান #কোটি #কোস্টগার্ড #চিংড়ি #জব্দ #টাকা #নারায়ণগঞ্জ #রেণু




দৌলতপুরে কাজী আরিফ আহমেদ সহ ৫ নেতার ২৭ তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি আজ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
জামালগঞ্জের ইউএনও মুশফিকীন নূর কে হাইকোর্টে তলব
সুনামগঞ্জ–৫ আসনে কলিম উদ্দিন মিলন বিপুল বিজয়ী দুই উপজেলাবাসীর এক দাবিই— “আমরা তাঁকে মন্ত্রী দেখতে চাই”
ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় বাবার আত্মসমর্পণ!
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন
জামায়াতই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে দাবি বিএনপি নেতার
সুনামগঞ্জে ৫টি আসনেই জয়লাভ করতে পারে বিএনপি
সুনামগঞ্জ সদর আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী
