শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরনে ছাই রঙের শার্ট।
১৪ জুন, শুক্রবার সকালে বাসন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, নাওজোর এলাকায় ফ্লাইওভারের পশ্চিম পাড় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ওই ব্যক্তি মাথার নিচে গামছা দিয়ে শুয়ে থাকা অবস্থায় ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #গাজীপুর










পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
শহীদ মিনারে সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন আজ
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
একটু গম্ভীর ও সচেতনতামূলক পোস্ট
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত 