শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » Draft » রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই
রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে মারপিট করে মোটরসাইকলে, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮মে ) রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া সাদ্দাম হোসেন উপজেলার কালীগ্রাম সরদারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ তার নানার বাড়ী উপজেলার ঝালঘড়িয়া গ্রাম থেকে মোটর সাইকেল যোগে মিনহাজ নামে এক প্রতিবেশিকে সাথে নিয়ে নিজ বাড়ীতে ফিরছিলেন। বাড়ী ফেরার পথে আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়া মোড়ের পূর্ব দিকে পৌছলে ১০/১২ জন মুখোষ পরিহিত ছিনতাইকারি রশি দিয়ে তাদের পথ রোধ করে। এসময় সাদ্দাম হোসেন ও মিনহাজকে মারপিট করে সড়কের পাশে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেধে রেখে একটি ১৬০সিসি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল.দুটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা নগদ প্রায় সাত হাজার টাকা ছিন্তাই করে পালিয়ে যায়। পরে ধীরে ধীরে হাত-পায়ের এবং মূখের বাধন খুলে ফেলেন তারা। এসময় রাস্তায় টহল পুলিশকে দেখতে পেয়ে বিষয়টি জানিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বিষয়: #ছিনতাই #মারপিট #মোটরসাইকেল #রাণীনগর










দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
