শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » ধর্মপাশায় গাঁজাসহ দুই যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা
ধর্মপাশায় গাঁজাসহ দুই যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা
সুনামগঞ্জের ধর্মপাশায় গাঁজা কিনে ফেরার পথে প্রনয় সরকার (১৯) ও বিশ্বজিৎ তালুকদার (২২) নামে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
১৪ জুন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পাইকুরাটি- জামালপুর রাস্তার হরিয়াজারা ব্রিজের মোড় থেকে প্রায় ২০০ মিটার দূরে এদেরকে স্থানীয় এলাকাবাসী গাঁজা, ৪টি মোবাইল ও একটি প্লাটিনা মোটরসাইকেল সহ আটক করে।
প্রনয় সরকার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের করুয়াজান গ্রামের মৃত পরেশ সরকারের পুত্র এবং বিশ্বজিৎ তালুকদার একই গ্রামের দেবল তালুকদারের পুত্র।
জানা যায়,পাইকুরাটি ইউনিয়নের বরইহাটি গ্রামের মাদক ব্যবসায়ী আবুল মিয়ার কাছ থেকে ওই দুই যুবক গাঁজা ক্রয় করে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞেস করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে গাঁজা ক্রয়কারী দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।
মাদক কারবারি আবুল মিয়া ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বরইহাটি গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে। স্থানীয়রা জানান সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। অচিরেই তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #ধর্মপাশা










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 