শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জামালপুরে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
জামালপুরে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল শারমীন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১৪ জুন, শুক্রবার দুপুরে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে আসা সিএনজিটি মালঞ্চ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জান্নাতুল শারমীনের মৃত্যু হয়। নিহত শারমীন মেলান্দহ উপজেলার টনকি বাজার এলাকার কানাড়া প্রবাসী সানাউল্লাহর স্ত্রী। শারমীনের চার বছরের ও পাঁচ মাসের দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় সিএনজি ও প্রাইভেটকার আটক করা হয়েছে।
বিষয়: #জামালপুর










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 