শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » চার-ছক্কা হাঁকিয়ে মাঠ মাতালেন নায়ক বাপ্পী
প্রথম পাতা » বিনোদন » চার-ছক্কা হাঁকিয়ে মাঠ মাতালেন নায়ক বাপ্পী
৪৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চার-ছক্কা হাঁকিয়ে মাঠ মাতালেন নায়ক বাপ্পী

বজ্রকণ্ঠ ডেস্ক::
চার-ছক্কা হাঁকিয়ে মাঠ মাতালেন নায়ক বাপ্পী

তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু হয়েছে। মাত্র একদিনের অনুশীলনেই প্রথম দিন মাঠ কাঁপিয়ে দিয়েছেন বাপ্পী চৌধুরী। সোমবার রাত ৮টায় বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হয়েছে।

প্রথম দিনে নাইট রাইডার্স ও স্বপ্নধারা স্পার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাটিং করতে গিয়ে ইরফান সাজ্জাদের দারুণ ব্যাটিংয়ে নাইট রাইডার্স ১৫১ রান করে। এর মধ্যে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও করেন ২৩ রান। এই ২৩ রানের ইনিংসে ছিল দৃষ্টিনন্দন চার-ছক্কার মার। সামাজিক মাধ্যমে বাপ্পীর ব্যাটিং উপভোগ করেছেন তার ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা।

টি-২০ ফরম্যাটে সাজানো ৫ দিনের এ টুর্নামেন্ট অংশ নেওয়া ৪টি দল হচ্ছে টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস। ঢালিউড অভিনেতা বাপ্পি চৌধুরী জানালেন, আগেও এ টুর্নামেন্টে খেলেছেন তিনি। আবারও খেলতে এসে খুব ভালো লাগছে। তিনি বলেন, ‘অনেক দিন পর সবাইকে দেখতে পারছি, এ কারণে ভীষণ ভালো লাগছে। একদিন প্রাকটিস করেছি যদিও তবে ভালো কিছু করতে পারব আশা ছিল। ভালো খেলে দলে অবদান রাখতে পেরে আনন্দিত আমি।’

বাপ্পী ক্রিকেট ভালো খেলেন। জানা গেছে, নারায়ণগঞ্জে বাপ্পীর বেড়ে ওঠা। শৈশবে তিনি বেশিরভাগ সময়ই

ক্রিকেট নিয়ে মাঠে পড়ে থাকতেন। হতে চেয়েছিলেন ক্রিকেটার।

এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়েছে। এ সময় ৪টি টিমের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক তানিম রহমান অংশু এবং পরিচালক প্রবীর রায় চৌধুরী উপস্থিত থেকে নিজেদের টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাপ্পি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান