শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » ১৫ বছরে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি
প্রথম পাতা » Default Category » ১৫ বছরে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি
১৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫ বছরে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি

বজ্রকণ্ঠ ডেস্ক::
১৫ বছরে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি

আওয়ামী লীগের টানা চার মেয়াদে ১৫ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পুনরায় পরীক্ষা নিয়ে যোগ্যতা যাচাইয়ের দাবি জানিয়েছে ‘অভিভাবক ঐক্য ফোরাম’।

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠনটি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি-আর) আবরারকে এমন দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছে। তাতে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো, শিক্ষা সংস্কার কমিশন গঠন, কোচিং বাণিজ্য বন্ধসহ ১২টি দাবি জানানো হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। এরপর এ স্মারকলিপি দেন তারা।

অভিভাবক ঐক্য ফোরামের ১২ দাবি

১. শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

২. শিক্ষাকে জাতীয়করণ করা।

৩. জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠন।

৪. যুগোপযোগী পাঠ্যক্রম নির্ধারণ।

৫. আইডিয়াল, ভিকারুননিসা নূন, মনিপুর হাইস্কুলের চলমান দুর্নীতি উচ্ছেদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে অধ্যক্ষ নিযুক্ত করা।

৬. শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা।

৭. ভর্তি নীতিমালা বাস্তবায়ন করা।

৮. বিগত সরকারের ১৫ বছরে নিয়োগ করা শিক্ষক-কর্মচারীদের যাচাই-বাছাই করে পুনরায় পরীক্ষার মাধ্যমে মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া।

৯. শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো দেওয়া।

১০. শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ রাজনৈতিক নেতৃত্বমুক্ত রাখা।

১১. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সনদ বাণিজ্য বন্ধ করা।

১২. অভিভাবক ঐক্য ফোরামের সভাপতির বিরুদ্ধে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় পল্টন থানায় করা আইসিটি আইনের মামলা প্রত্যাহার করতে হবে।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে অভিভাবক ঐক্য ফোরামের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সহ-সভাপতি ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসান উল্ল্যা মানিক, ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন।



বিষয়: #  #  #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ