শিরোনাম:
●   ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা ●   দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ●   তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার ●   সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার ●   চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার ●   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ ●   দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্যারোল পেতে দীপু মনিকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্যারোল পেতে দীপু মনিকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
৩২২ বার পঠিত
শুক্রবার ● ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যারোল পেতে দীপু মনিকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

বজ্রকণ্ঠ ডেস্ক::
প্যারোল পেতে দীপু মনিকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় প্যারোলে মুক্তির আবেদনে সাড়া না দিলে ট্রাইব্যুনাল বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন আদালত।

আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে প্যারোলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ আবুল হাসান, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুবেল। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার।

আবেদনের শুনানিতে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, আমাদের মক্কেল সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এজন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি।

তখন আদালত বলেন, আদালতে কেন এসেছেন। মন্ত্রণালয়ে যাননি কেন? জবাবে আইনজীবী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ার আছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার থাকলেও আদালতের আদেশের পর সেখানে আবেদন করতে চাই। তখন আদালত বলেন, দেখি প্রসিকিউটরের পক্ষ থেকে কী বলেন।

এ পর্যায়ে শুনানিতে প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার বলেন, এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ওনারা প্যারোলের আবেদন করবেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে সেটা উল্লেখ আছে কে কীভাবে কোন পর্যায়ে প্যারোলে মুক্তি পাবে।

তখন আদালত বলেন, আমরা আদেশ দিতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র থাকুক।

শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, প্যারোল দেবে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ দেখবে। এই আবেদন করে অযথা আদালতের সময়ক্ষেপণ করছে। এতে বিচার কাজ বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ার আছে। সেটি থাকলেও দীপু মনিকে প্যারোলে মুক্তির বিষয়ে আদেশ দিতে পারেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনহেরেন্ট পাওয়ারে জামিন মঞ্জুর করতে পারেন। তা না হলে আজ ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেবেন পরবর্তীতে আরও এমন আত্মীয়স্বজনের অসুস্থতার বিষয়ে শত শত প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আসবেন অন্য আসামিরা।

এ পর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, আমরা এর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে রাফিক বিন সাঈদী মারা যাওয়ার পর ট্রাইব্যুনালে তার প্যারোলে মুক্তি চেয়েছিলাম। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি নাকচ করেছিলেন। পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করে সাঈদীর প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছিলাম।

এরপর আদালত ডা. দীপু মনির আইনজীবীকে জিজ্ঞেস করেন, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন? জবাবে আইনজীবী জানান, না করা হয়নি।

তখন প্যারোল আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল। আদালত বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন, যদি ব্যবস্থা না হয় তখন আমরা দেখবো।

এরপর দীপু মনির আবেদনের বিষয়ে তার আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ জাগো নিউজকে বলেন, আজ ট্রাইব্যুনালে করেছিলাম যেন একটা আদেশ হলে আমরা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারি। বৃহস্পতিবার রোগীর অপারেশন হওয়ার কথা রয়েছে। তিনদিন ছুটি এর মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করা যায় কি না। তাই আমরা আদালতে আবেদন করি। এখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চেষ্টা করবো অপারেশন পেছালে রোগীর কোনো সমস্যা হবে কি না সেটা জানতে।

দীপু মনির আবেদনের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউর মুহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন- প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের ট্রাইব্যুনালে বিবেচ্য বিষয় নয়। ট্রাইব্যুনাল বলেছেন নির্দিষ্ট বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।

আবেদনে বলা হয়েছে, দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বামীর সেবার জন্য তার পাশে থাকা প্রয়োজন।

এর আগে গত ১৯ আগস্ট সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

ঈদে ৩ দিনের সফরে সিলেট  আসছেন বিরোধী দলীয় নেতা ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে  ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক  টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥

আর্কাইভ

---
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন