শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গরমে ভোগাবে আরও ২ দিন, বৃষ্টি হতে পারে সোমবার
গরমে ভোগাবে আরও ২ দিন, বৃষ্টি হতে পারে সোমবার
বজ্রকণ্ঠ সংবাদ :::
![]()
দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ। এতে করে গরম অনেকটা বেড়েছে। গরমে হাঁসফাঁস রাজধানীবাসী। এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে বজ্রবৃষ্টি বা কিংবা কালবৈশাখী ঝড় হলে কমবে তাপপ্রবাহ ।
সোমবার (২৮ এপ্রিল) থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য কমতে পারে।
সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে শনিবারও (২৬ এপ্রিল) রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়: #আরও #গরম ভোগাব #দিন #পারে #বৃষ্টি #সোমবার #হতে










সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! 