শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বিওয়াইডি সিলায়ন ৬ - এর ডেলিভারি শুরু হলো দেশে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বিওয়াইডি সিলায়ন ৬ - এর ডেলিভারি শুরু হলো দেশে
৩৫৯ বার পঠিত
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিওয়াইডি সিলায়ন ৬ - এর ডেলিভারি শুরু হলো দেশে

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ :::

বিওয়াইডি সিলায়ন ৬ - এর ডেলিভারি শুরু হলো দেশে[ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫] বাংলাদেশের রাস্তায় এখন দেখা মিলবে নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, অসামান্য পারফরম্যান্স, জ্বালানি সাশ্রয়ী ও অত্যাধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি বিওয়াইডি সিলায়ন ৬। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুম ও বিওয়াইডি সার্ভিস সেন্টারে এই ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি’র ডেলিভারি কার্যক্রম শুরু হয়।

এ সময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি’র সাউথ এশিয়া প্যাসিফিক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট অব সেলস ঝাং জি। তারা নতুন ক্রেতাদের অভিনন্দন জানান এবং বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ি (ইলেকট্রিক ভেহিকল - ইভি) খাতের প্রতি বিওয়াইডি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ বছরের ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়া বিওয়াইডি সিলায়ন ৬ এর উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত ডিজাইন ও অতুলনীয় পারফরম্যান্সের জন্য ক্রেতাদের কাছ থেকে অনন্য সাড়া পায়। আয়োজনে আধুনিক ও দুর্দান্ত এ গাড়িটির হস্তান্তর প্রক্রিয়া দেখতে ব্যবসায়িক অংশীদার, উৎসাহী ক্রেতা ও বিওয়াইডি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিওয়াইডি সিলায়ন ৬-এ থাকা শক্তিশালী ফ্রন্ট গ্রিল, শার্প লাইন এবং হেডলাইট ও টেইললাইটে থাকা এলইডি গাড়িটির নান্দনিকতাকেই ফুটিয়ে তুলেছে। গাড়িটির সর্বাধুনিক ডিএম-আই প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি ও যুগান্তকারী ব্লেড ব্যাটারির অনন্য সমন্বয়, সুরক্ষা ও কার্যকারিতার ধারণার পাশাপাশি, হাইব্রিড এসইউভি’র অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্ক ও পূর্ণ চার্জড ব্যাটারি নিয়ে সিলায়ন ৬ অনায়াসেই ১,১০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটিতে অনবদ্য জিয়াওয়ুন ১.৫ লিটার হাই-এফিসিয়েন্সি ইঞ্জিনের পাশাপাশি, সমুদ্র থেকে উদ্দীপ্ত নান্দনিক ডিজাইন ধারণা ব্যবহার করা হয়েছে। হাইব্রিড এই এসইউভি সর্বোচ্চ ১৬০ কিলোওয়াট পাওয়ার ও ৩০০ এনএম (নিউটন-মিটারস) টর্ক প্রদান করতে সক্ষম যা মাত্র ৮.৫ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করতে পারে।

অনবদ্য এই গাড়িটি সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “গাড়ি চালানোর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই বিওয়াইডি সিলায়ন ৬ তৈরি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে উন্মোচনের পর থেকে ক্রেতাদের অসাধারণ সাড়া পেয়ে আমরা সত্যি আনন্দিত ও অভিভূত। এ-তো কেবল শুরু! আমরা দেশের জন্য একটি স্মার্ট ও পরিচ্ছন্ন গাড়ি (অটোমোটিভ) শিল্পখাত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডেলান ব্ল্যাক ও স্টোন গ্রে – এই চারটি রঙে পাওয়া যাচ্ছে বিওয়াইডি সিলায়ন ৬। এতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি ১০-স্পিকার প্রিমিয়াম অডিও ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট রয়েছে। গাড়ি চালানোয় স্বাচ্ছন্দ্য আনতে এই হাইব্রিড এসইউভিতে কার্যকারিতা বাড়াবে এমন রিজেনেরেটিভ ব্রেকিং সহ ইকো, নরমাল ও স্পোর্ট মোড রয়েছে। এতে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পিএম২.৫ ফিল্ট্রেশন সহ ডুয়েল-জোন এসি, এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেমস), ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ ও একটি হাই এনইডিসি রেটিং রয়েছে। গাড়িটি অ্যাপল কার-প্লে (ওয়্যার্ড), অ্যান্ড্রয়েড অটো (ওয়্যারলেস), একাধিক ইউএসবি পোর্ট ও ওয়্যারলেস ফোন চার্জারের সাথে সহজে সংযুক্ত হতে পারে।



বিষয়: #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস