রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় বরের অভিযোগ
বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় বরের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক ::
![]()
বিয়ের আসরে পাত্রী বদল। কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন পাত্রীর মা। বিয়ে পড়ানোর সময় হবু শাশুড়ির বিষয়টি জেনে ফেলতেই বেজায় চটেন বর। পরে বাঁধে দ্বন্দ্ব। এক পর্যায় আসর থেকে পালান যুবক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মিরাটের।
জানা যায়, বিয়ের পাত্র ২২ বছরের যুবক। নাম মো. আজিম। গত ৩১ মার্চ তার ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে যান। পাত্রী ২১ বছরের মানতাশা। ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন আজিম। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন কনের বদলে বধূবেশে বসে আছেন তার (পাত্রীর) মা।
বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করা হয়। আজিম জানিয়ে দেন, এই কনেকে তিনি বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায় বিয়ের আসর ছেড়ে পালান আজিম। এ ঘটনার সপ্তাখানেক পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম।
মিরাটের পুলিশ জানায়, প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে। সেটার তদন্ত শুরু হয়েছে।
বিষয়: #অভিযোগ #আসর #কনে #থানায় #বর #বিয়ে #বেশে #শাশুড়ি










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 