শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » জাপান, দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস
প্রথম পাতা » Draft » জাপান, দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস
২৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপান, দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস

আন্তর্জাতিক ডেস্ক::
জাপান, দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের কারণে চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে জাপান ও দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস দেখা গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় জাপানের স্টিল রপ্তানি কমেছে ১৬ দশমিক ৬ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার রপ্তানি কমেছে ২৪ শতাংশ।

মার্চের ১২ তারিখে ট্রাম্প প্রশাসনের ঘোষিত স্টিল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই এই পতন লক্ষ্য করা যায়। এই একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নেওয়া হলেও, এতে ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদারদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশটির মোট লৌহ ও স্টিলজাত পণ্যের রপ্তানি কমেছে ৮ দশমিক ২%। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এই পতন ১৪ দশমিক ১ শতাংশ।

তবে একই সময়ে জাপানের মোট রপ্তানি ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা টানা ছয় মাসের বৃদ্ধির ধারা বজায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্য আগেভাগে পাঠানো (tariff front-loading) এর জন্য এই বৃদ্ধি ঘটেছে।

শুল্ক কার্যকর হওয়ার আগে রপ্তানি কিছুটা সুবিধা পেয়েছে, বলেন মুডিজ অ্যানালিটিকসের সহযোগী অর্থনীতিবিদ জিমিন ব্যাং। তবে বৈশ্বিক বাণিজ্যের নেতিবাচক পরিস্থিতি আগামী মাসগুলোতে রপ্তানিকে বড় ধাক্কা দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের শুরুতে জাপানের ওপর ২৪ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ ঘোষণা করেন, যা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ১০ শতাংশ ‘বেসলাইন শুল্ক’ ৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

এছাড়া ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ গাড়ি আমদানি শুল্ক আরোপ করে, যার প্রভাব জাপানে আরও বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মোট গাড়ি আমদানির ১৩ শতাংশ এসেছে জাপান থেকে।

জাপানের মোট আমদানি একই সময়ে বছরে ভিত্তিতে বেড়েছে ২ শতাংশ। এর ফলে দেশটি ৫৪৪ বিলিয়ন ইয়েন (৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি মার্কিন ডলার) বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে।

বিশ্লেষকরা বলছেন, যদি শুল্ক বিরোধ মীমাংসা না হয়, তাহলে দীর্ঘ মেয়াদে জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য এই ধারা আরও সংকটময় হয়ে উঠতে পারে।


সূত্র: নিক্কেই এশিয়া



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি