শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারা
প্রথম পাতা » বিনোদন » ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারা
৩১৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারা

বজ্রকণ্ঠ ডেস্ক::
‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত তারকারা

আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

গুলশান আরার মৃত্যুর খবর শোনার পর তার সহকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। কেউ কেউ তাদের ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর এ অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী। আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান শোক প্রকাশ করে তার ফেসবুক পোস্ট লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রী, কত স্মৃতি আপনার সাথে আপা। আজ সকালে আপা ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক পোস্টে লিখেছেন লিখেছেন, আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার ফেসবুকে লিখেছেন, আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা, একজন গুণী অভিনেত্রী ও অসাধারণ মানুষ ছিলেন। তিনি আজ সকালে ইন্তেকাল করেছেন। এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

এ প্রজন্মের অভিনেত্রী ইমু শিকদার তার সোশ্যাল মিডিয়ায় গুলশান আরা আহমেদের ছবি সম্বলিত পোস্টার পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, আমাদের সহশিল্পী খুব হাসিখুশি ভালো মানুষ ছিলেন। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক।

অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না শুটিংয়ের একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, গুলশান আরা পপি আন্টির সাথে অনেক কাজ করেছি সত্যি খবরটা কষ্টদায়ক। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুণ আমিন।

গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। তাকে প্রথম দেখা যায় এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ সিনেমায়।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ