বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পল্টনে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, নারী আহত
পল্টনে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, নারী আহত
রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
১২ জুন, বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাধারণ শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে সংবাদ পাওয়া যায়, পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখা যাচ্ছে।
প্রথমে এক ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এক নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। অসুস্থ এ নারীর নাম সাহিদা চৌধুরী (৬৫)।
তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পল্টনে একটি ভবনে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীকে নিয়ে নিয়ে এসেছেন। তার চিকিৎসা চলছে।
বিষয়: #পল্টন










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 