শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলো পিএসসি
প্রথম পাতা » Draft » ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলো পিএসসি
২৫৭ বার পঠিত
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলো পিএসসি

বজ্রকণ্ঠ ডেস্ক::
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলো পিএসসি

চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পিএসসির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হতে পারে।

সভায় অংশ নেওয়া পিএসসির একজন সদস্য জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থীরা ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলির মধ্যে কমপক্ষে তিন মাসের বিরতি দাবি করেছেন। এক্ষেত্রে তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন, যেটা বাস্তবসম্মত নয় বলে মনে করে পিএসসি। ফলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

কবে নাগাদ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হতে পারে এমন প্রশ্নের পিএসসির ওই সদস্য বলেন, যেহেতু প্রার্থীরা বলছেন তারা ৪৬’র লিখিত পরীক্ষা ও ৪৭’র প্রিলিমিনারির মধ্যে তিনমাস গ্যাপ (বিরতি) চান, সেক্ষেত্রে আগস্টের আগে ওই পরীক্ষাটা (৪৭’র প্রিলি) নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আগস্টের প্রথম সপ্তাহে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট হতে পারে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। তাদের অভিযোগ, ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পুরো মে মাসজুড়ে লিখিত পরীক্ষা চলবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে৷ তাছাড়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। অনেক চাকরিপ্রার্থী এ তিন পরীক্ষারই পরীক্ষার্থী। ফলে তাদের পক্ষে প্রস্তুতি ও পরীক্ষায় অংশ নেওয়াটা কষ্টসাধ্য।

এ কারণে টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে বিক্ষোভ-সমাবেশ করছেন তারা। আজও বিক্ষোভ করেছেন প্রার্থীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা এবং দুজনকে গ্রেফতার করেছে।

পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩টায় জরুরি সভায় বসেন পিএসসির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্বিক দিক বিবেচনা করে তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পিছিয়ে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে যেসব প্রার্থীর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পিএসসিতে আবেদন করলেই তাদের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক