বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে বিধবা বৃদ্ধার মৃত্যু
রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে বিধবা বৃদ্ধার মৃত্যু
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে বিধবা বৃদ্ধা বুলি বিবি (৬৮) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বেতগাড়ি ব্রিজের ওপর। নিহত বৃদ্ধা বুলি বিবি উপজেলার গোনা দক্ষিণপাড়া গ্রামের মৃত কেপাতুল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা বুলি বান্দাইখাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতগাড়ি ব্রিজের ওপর ভ্যানের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে গিয়ে ভ্যানগাড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, বৃদ্ধা বুলির বিবির মৃত্যুর খবর থানায় এখনও পৌঁছায়নি।
বিষয়: #আঁচল #চাকায় #পেঁচিয়ে #বিধবা #বৃদ্ধার #ভ্যানের #মৃত্যু #রাণীনগরে #শাড়ির










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 