শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ
প্রথম পাতা » Draft » বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ
২৮৫ বার পঠিত
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ

বজ্রকণ্ঠ ডেস্ক::
বলপ্রয়োগ করে বিচারকদের অপসারণ করা হয়েছে: আওয়ামী লীগ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৬৪ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে দলটি উল্লেখ করে, ‘দেশের মানুষ ড. ইউনূস সরকারের (অন্তর্বর্তী সরকারের) হাত থেকে মুক্তি চায়। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের সেই মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ‘ইউনূস সরকার রাষ্ট্রক্ষমতা দখলের পর রাষ্ট্রের সব পর্যায়ে দখলদারিত্ব কায়েম করেছে। নিজেদের আজ্ঞাবহ দাসদের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ জারি রেখেছে। সম্পূর্ণভাবে বলপ্রয়োগ করে বেআইনিভাবে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘মানুষ অন্যায়-অন্যায্যতার শিকার হলে বা অধিকারহারা হলে ন্যায়বিচার বা অধিকার প্রাপ্তির আশায় আদালতের দ্বারস্থ হয়। অথচ সেই আদালতকে ব্যবহার করে একের পর এক অন্যায় আদেশ দিয়ে ইউনূস সরকার ন্যক্কারজনক নজির স্থাপন করে চলেছে। উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত আইনজীবীরা নিম্ন আদালতে জামিন প্রর্থনা করে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। যে আইনজীবীরা অন্যায়ের শিকার হওয়া বা অধিকার হারা মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে লড়াই করেন, সেই আইনজীবীদের ওপরই আজ আদালত চরম অন্যায় ও নিপীড়নমূলক আদেশ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের পর তাদের প্রত্যক্ষ মদতে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হয়রানিমূলক ও প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে। খেলোয়াড়, শিল্পী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়ারানি করা হচ্ছে। এসব মামলার অসারতা ও ভিত্তিহীনতা তুলে ধরে এসব আইনজীবী হয়রানির শিকার হওয়া জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারতেন। যার মধ্য দিয়ে ইউনূস সরকারের স্বরূপ জাতির সামনে প্রকটভাবে প্রকাশিত হত। সে কারণে এই অসাংবিধানিক দখলদার সরকার আদালতকে ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় আইনজীবীদেরও হয়রানি করার অপচেষ্টা করছে। যার মধ্যে বয়স্ক ও নারী আইনজীবীরা রয়েছেন।’

আওয়ামী লীগ দাবি করেছে, ‘এ সরকার সব আসামির ক্ষেত্রে জামিন নিয়ে তালবাহানা করছে। জামিন প্রাপ্তির যোগ্য মানুষদেরও জামিন না দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় দিনের পর দিন কারাগারে আটক রাখছে। এক মামলায় জামিন পেলে অন্য মামলায় শ্যোন আরেস্ট দেখিয়ে আটক রাখার নজিরবিহীন ঘটনার উদ্ভব ঘটিয়েছে। অনতিবিলম্বে এসব আইনজীবীসহ অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনায় করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

‘সারা দেশে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টির কারণে সমগ্র দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ এই সরকারের করাল গ্রাস থেকে মুক্তি চায়। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের সেই মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছে’, যোগ করা হয় বিবৃতিতে।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা