শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলাপুরে ভাবি হত্যা মামলায় দেবর মাসুদ গ্রেফতার
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলাপুরে ভাবি হত্যা মামলায় দেবর মাসুদ গ্রেফতার
৬০৪ বার পঠিত
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলাপুরে ভাবি হত্যা মামলায় দেবর মাসুদ গ্রেফতার

বজ্রকণ্ঠ ডেস্ক::
কমলাপুরে ভাবি হত্যা মামলায় দেবর মাসুদ গ্রেফতার

রাজধানীর কমলাপুরে ভাবি হত্যা মামলার আসামি দেবর মাসুদ হাওলাদারকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুর জেলার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

সনদ বড়ুয়া জানান, ৬ এপ্রিল বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান গলিতে পারিবারিক শক্রতার জের ধরে নিজ বড় ভাইয়ের স্ত্রীকে পরিকল্পনাভাবে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যার একটি ঘটনা ব্যাপকভাবে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করে। এ ঘটনায় ঢাকা মহানগরীর মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বিষয়টি র‌্যাব-৩ এর নজরে আসলে র‌্যাব-৩ এর গোয়েন্দা টিম মাঠ পর‌্যায়ে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে র‌্যাব-৮ এর একটি দলকে তথ্য দেয়। পরবর্তীতে র‌্যাব-৩ এর তথ্যর ভিত্তিতে র‌্যাব-৮ ও পুলিশের একটি দল শরীয়তপুর জেলার পালং থানাধীন ১ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকা থেকে সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামির স্ত্রীর সঙ্গে ২ বছর আগে পারিবারিক ছোটখাট বিষয় নিয়ে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরবর্তীতে আর কোনো বিবাদের সৃষ্টি হয় না বলে জানায়। ভিকটিম তার খালা শাশুড়ির বাসা থেকে আইডি কার্ড ও ছবি নিয়ে নিজ বাসায় ফেরার পথে আসামি জানতে পেরে পূর্বে থেকেই সেই স্থানে ওঁতপেতে থাকে।

পরে ভিকটিম দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে ভিকটিমকে আঘাত করে এবং একপর‌্যায়ে ভিকটিম মাটিতে লুটে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামি আত্মগোপন করে এবং আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব ও পুলিশের সহায়তায় গ্রেফতার হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।



বিষয়: #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার