শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধে ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধে ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা
২৮১ বার পঠিত
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধে ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা

বজ্রকণ্ঠ ডেস্ক::
শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধে ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক হাজিরা

ছুটি নেওয়া বা অনুমোদন ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক সময় অনুপস্থিত থাকেন শিক্ষক-কর্মচারীরা। স্কুল-কলেজের চেয়ে মাদরাসায় এ প্রবণতা বেশি বলে অভিযোগ রয়েছে। এবার মাদরাসায় শিক্ষক-কর্মচারীদের অনুমোদন ছাড়াই অনুপস্থিতি বা ফাঁকিবাজি ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি হাজিরা চালুর নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী—আগামী ১০ জুলাইয়ের মধ্যে দেশের সব মাদরাসায় বায়োমেট্রিক পদ্ধতি নিশ্চিত করতে হবে। এরপর বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিতি পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৭ এপ্রিল) এ নির্দেশনা জানিয়ে সব মাদরাসার প্রধানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার এ তথ্য তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদেশের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আগামী ১০ জুলাইয়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় ও কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করে মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারকে অধ্যক্ষ-সুপারদের জানাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্দেশিত সময়ের পরে মাদরাসাগুলোতে বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়োমেট্রিক হাজিরার যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের আলিয়া মাদরাসাগুলোর তথ্য সংরক্ষণ করে বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। এ সংস্থাটির ২০২৩ সালের জরিপ অনুযায়ী— বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ২৫৬টি। মাদরাসায় ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ৪১ লাখ ২৬ হাজার ৬২৬ জন, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ।



বিষয়: #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম ৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায়  অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে