শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচন চাই
আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচন চাই
বজ্রকণ্ঠ সংবাদ :::
![]()
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়; রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেবো না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করিনি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।
খায়ের ভূঁইয়া আরও বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্যসচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্যসচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
বিষয়: #আওয়ামী #আমাদের #করা #চাই #দায়িত্ব #নির্বাচন #নিষিদ্ধ #নয় #লীগ




মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারা
বগুড়ার পর ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে আমরা বসব: জামায়াত আমির
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লেবার পার্টির গভীর শোক ও সমবেদনা
সিপিবিএমএলের পুনর্গঠনের ৮ বছর উপলক্ষে আলোচনা সভা
বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশেদ খান
ছাত্রশিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার
ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: খসরু
