শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ‘দেশভক্ত’ খ্যাত বলিউড তারকা মনোজ কুমার মারা গেছেন
প্রথম পাতা » বিনোদন » ‘দেশভক্ত’ খ্যাত বলিউড তারকা মনোজ কুমার মারা গেছেন
২৬৭ বার পঠিত
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘দেশভক্ত’ খ্যাত বলিউড তারকা মনোজ কুমার মারা গেছেন

বিনোদন ডেস্ক::
‘দেশভক্ত’ খ্যাত বলিউড তারকা মনোজ কুমার মারা গেছেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ কুমার আর নেই। আজ (৪ এপ্রিল) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি মারা যান। জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এ অভিনেতা। তিনি সিরোসিস অফ লিভারে আক্রান্ত ছিলেন, যা তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটায়।

গত ২১ ফেব্রুয়ারি মনোজ কুমারকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি করা হয়। মনোজ কুমারের প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।

মনোজ কুমারের অধিকাংশ সিনেমায় দেশপ্রেমের কথা ফুটে উঠতো। তাই তাকে ‘দেশভক্ত’ বলে সম্বোধন করা হতো। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’র মতো সিনেমায় তিনি অভিনয় করে সবার হৃদয় করেন। অভিনয়ের জন্য তিনি ‘ভারত কুমার’ উপাধিতে ভূষিত হন। বর্ষীয়ান এ অভিনেতার প্রয়াণে শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অফিসিয়াল এক্স (সাবেক টুইট) হ্যান্ডলে এ অভিনেতার বিখ্যাত কিছু সিনেমার কথা উল্লেখ করেছেন। মোদী আরও জানিয়েছেন, পর্দায় মনোজ কুমার যেভাবে দেশের প্রতি ভালোবাসা জানিয়েছেন, ভারত তা আজীবন মনে রাখবে। মনোজ কুমারের অভাব পূরণ করা যাবে না। প্রয়াত অভিনেতার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, “প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য খ্যাত তিনি। তাই ‘ভারত কুমার’ বলে সম্বোধন করা হত তাকে। নিজের দেশের প্রতি ভালোবাসা শেষ দিন পর্যন্ত ধরে রেখেছিলেন। তার মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি।”

মনোজ কুমার ১৯৩৭ সালে ভারতের পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও চলচ্চিত্র অঙ্গনে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তার অভিষেক ঘটে। দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক সিনেমায় কাজ করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ।



বিষয়: #  #  #  #  #  #  #


আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল