বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফে নৌবাহিনী কোস্টগার্ডের যৌথ অভিযানে অস্ত্র গুলি নগদ টাকা উদ্ধার
টেকনাফে নৌবাহিনী কোস্টগার্ডের যৌথ অভিযানে অস্ত্র গুলি নগদ টাকা উদ্ধার
মনির হোসেন
![]()
টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমান স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন আলিখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা, ৫ টি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা, ২টি ব্যাংক চেক বই, ১০টি সিমকার্ড এবং ১৯ টি মায়ানমার রোহিঙ্গাদের পরিচয় পত্র জব্দ করা হয়। এসময় কুখ্যাত হারুন ডাকাত যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামত, আগ্নেয়াস্ত্র এবং গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #উদ্ধার #কোস্টগার্ড #গুলি #টাকা #টেকনাফ #নগদ #নৌবাহিনী #যৌথ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 