শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » অনন্ত পৃথ্বীরাজের কবিতা অবিশ্রান্ত বিশ্রামঘর এবং অন্যান্য
প্রথম পাতা » Draft » অনন্ত পৃথ্বীরাজের কবিতা অবিশ্রান্ত বিশ্রামঘর এবং অন্যান্য
৫৩৭ বার পঠিত
রবিবার ● ৩০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনন্ত পৃথ্বীরাজের কবিতা অবিশ্রান্ত বিশ্রামঘর এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক::

অনন্ত পৃথ্বীরাজের কবিতা অবিশ্রান্ত বিশ্রামঘর এবং অন্যান্য

অবিশ্রান্ত বিশ্রামঘর

মর্গে যাওয়ার দুর্ভাগ্য যেন কারও না হয়!

শান্তি, এই শব্দটি মানুষের দিলের মধ্যে

লুকিয়ে থাকে।

জন্মেই সবাই কেবল দৌঁড়ায় আর দৌঁড়ায়

পৃথিবী যেন মায়ামৃগের মতো মরীচিকা।

নিদানকাল পেরিয়ে আমাদের শেষ ঠিকানা

অবিশ্রান্ত বিশ্রামঘর।

****

হলফনামা

ক্রৌঞ্চ-ক্রৌঞ্চির চঞ্চু চঞ্চলতা

বুঝেও বোঝে না শিকারি ব্যাধ

যেখানে সৌন্দর্যের মূল্য নেই,

সেখানে

ভালোবাসা পালিয়ে বেড়ায়।

রাষ্ট্র প্রেম নয়, বোঝে অর্থের সার্থকতা।

****

মুদ্রণ খসড়া

কবিতার লাল, নীল রং সবাই দেখতে পায় না;

দোয়াত কালির আবির্ভাব কল্পনাকে জাদুঘরে নিয়ে গেছে

ঈশ্বর কবিতা কী পছন্দ করেন, নাকি খড়খড়ে গদ্য?

একদিন হাঁস হবো বালিহাঁসের ঝার।

ডাহুকির বিল ডাকাতিয়ায় পাথার

উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখবো মানুষ,

তোমরা কেন করছো হাহাকার!

****

আমলাতন্ত্র

আমির হামজা লুডু খেলায় ছক্কা মারে

মই বেয়ে আকাশে উড়ে-

উরুক্কুর কবলে পড়ে পতিত হয় মৃত্তিকায়।

তখন গ্রাসের থাবা বের করে দু’পায়ের দৈত্য আসে

দন্ত-নখর শোণিত ছ্যাপ-চাটা পার্টির পাতি নেতা মোনাই দেখায়

তারা ভাবে সব কিছুই বোধ হয় ভয়ে ঠকঠক!

তবে জেনে নিও হে, এতটা ঠুনকো নয় আমলাতন্ত্র!

****

নিলাম

আমাদের কানের ভেতর শত্রুরা ফিসফিস কথা বলে। জানালায় নল তাক করা। ট্রিগারটা টিপলেই শরীর ভেদ করে গুলি বেরিয়ে যাবে। আমাদের লোকায়ত রুচি। আমসত্ত্ব এখন ক’জনেই বা খায় ভাই! মোরগ পোলাও, খাসির রেজালার সাথে চিনি ছাড়া দধি কেউ কেউ পায়। সুদুল-বুদুল দিয়ে কোনো রকমে একটা টিপসই নিতে পারলেই হলো। দেনার দায়ে সব নিলামে তোলা যাবে। তারপর মাসোয়ারা; এখন আর জমিটা তোমার নাই বাপু। ওটা ছেড়ে দাও।



বিষয়: #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান