শিরোনাম:
●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা ●   টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ●   পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন ●   ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড ●   শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন ●   আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক। ●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ওটিটিতে তারকাবহুল জমজমাট ঈদ
প্রথম পাতা » বিনোদন » ওটিটিতে তারকাবহুল জমজমাট ঈদ
৩১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওটিটিতে তারকাবহুল জমজমাট ঈদ

বজ্রকণ্ঠ ডেস্ক::
ওটিটিতে তারকাবহুল জমজমাট ঈদ

বিনোদনের দুনিয়ায় খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। প্রতি ঈদেই তাদের থাকে বিশেষ প্রস্তুতি। সিনেমা, সিরিজ ও নাটক নিয়ে বর্ণিল আয়োজনে সাজে তারা। দর্শককে কে কতোটা মুগ্ধতা দিতে পারে সেই প্রতিযোগিতা চলে। এর জেরে ক্রমেই বেড়ে চলেছে বিনোদন কন্টেেন্টের মান। এবার রোজার ঈদেও ওটিটিতে মুক্তি পাচ্ছে বেশ কিছু চমক জাগানিয়া কন্টেন্ট। সেখানে আছেন সিনেমা, সিরিজ ও নাটক। একবার চোখ বুলিয়ে নেয়া যাক-

হইচইয়ে নিপুন-জয়ার জিম্মি

ভারতীয় প্লাটফর্ম হইচইয়ে আসবে এবারের ঈদে মোস্ট ওয়ান্টেড কন্টেন্টটি। সেটি হলো ‘মহানগর’খ্যাত পরিচালক আশফাক নিপুন পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। রুনা লায়লা নামের এক মধ্যবিত্ত নারীর লোভের গল্প নিয়ে তৈরি হয়েছে জিম্মি। তার চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি জয়ার অভিনীত প্রথম সিরিজ। সিরিজটিতে তার বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। আরও রয়েছেন শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মৃধা শিবলু প্রমুখ। ২৮ মার্চ থেকে হইচইয়ে দেখা যাবে ‘জিম্মি’।


বঙ্গতে অমির হাউ সুইট

গেল কয়েক বছর ধরেই ঈদ মানেই কাজল আরেফিন অমির নির্মাণ। এবারেও তিনি হাজির হচ্ছেন দর্শকের জন্য চমক নিয়ে। বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এবার অ্যাডাল্ট কমেডিতে না গিয়ে অমি বেছে নিয়েছেন রোমান্টিক আমেজের গল্প। আর তাতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। কমেডি ও রোমান্সের পাশাপাশি অ্যাকশনও থাকবে। সুইট নামের এক মেয়েকে বিয়ে করতে চায় এক সন্ত্রাসী। সেই বিয়ের আসর থেকে পালিয়ে বরিশালের পথে পাড়ি জমায় মেয়েটি। পথে পরিচয় হয় অপূর্ব অভিনীত চরিত্রের সঙ্গে। ঘটতে থাকে নানা মজার ঘটনা। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। আরও আছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ। ঈদের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে ‘হাউ সুইট’।

আইস্ক্রিনে থাকছে বুবলীর সিনেমা

শবনম বুবলী এবার ঈদে বড় পর্দায় আসবেন সিয়াম আহমেদের বিপরীতে ‌‘জংলি’ সিনেমায়। পাশাপাশি ওটিটিতেও দেখা মিলবে তার। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ‘ছায়া’। তাতে কাজ করেছেন বুবলী। বিপরীতে আছেন আসিফ নূর। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, অন্যান্য চরিত্রে পল্লব, শবনম বুবলী, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

মোশাররফ করিমের বিশেষ নাটক বিঞ্জে

যে কোনো উৎসবেই দর্শক মোশাররফ করিমের কাজগুলো খুব উপভোগ করেন। এবারের রোজার ঈদেও তিনি থাকছেন নাটক ও সিনেমা, দুই মাধ্যমেই। তার মধ্যে বিশেষ দুটি নাটক প্রকাশ করবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জ। নাটক দুটি হলো ‘ত্যাড়া জামাই’ ও ‘টেনশন’। সোহেল হাসানের ত্যাড়া জামাই নাটকে মোশাররফ করিমের সঙ্গে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যদিকে নিয়াজ মাহবুবের টেনশনে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।

বৈয়াম পাখি নিয়ে ফিরছেন অ্যালেন স্বপন

‘সিন্ডিকেট’ সিরিজের জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে তৈরি হয়েছিল স্পিন অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল সিরিজটি। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর। স্বপনের কাছে থাকা ৪০০ কোটি টাকা কোথা থেকে এল, শেষ পর্যন্ত এই টাকা হোয়াইট করতে পারবে কি না সেই উত্তর দিতে নির্মাণ করা হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। এই সিরিজটিও নির্মাণ করেছেন শিহাব শাহীন। অ্যালেন স্বপন চরিত্রে যথারীতি আছেন নাসির উদ্দিন খান। আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

তুরস্কের ৫ সিনেমা দেখাবে দীপ্ত প্লে

দেশীয় ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে দর্শকের মনোরঞ্জনের কথা ভেবে একাধিক সিনেমা নিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে। তারা দেখাবে তুরস্কের ৫টি সিনেমা। তুর্কি ভাষা থেকে বাংলায় ডাবিং করে দেখানো হবে সিনেমাগুলো। তুর্কি সিনেমা গুলোর বাংলা ডাবিংয়ে ছিলেন দীপ্ত কণ্ঠাভিনয় টিম ও দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।



বিষয়: #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ