বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
![]()
হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অসংখ্য চ্যাট করছেন, অডিও, ভিডিও কলে যুক্ত হচ্ছেন। হোয়াটসঅ্যাপ এবার আনতে চলেছে নতুন চমক! জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার।
অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগেই ছিল, এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার ব্যবহার করা যাবে। ইউজাররা আরও মজার ও আকর্ষণীয় উপায়ে তাদের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন।
মোশন ফটো এক ধরনের স্মার্ট ফিচার, যা ছবিকে জীবন্ত করে তুলতে পারে। এই ফিচার অন করে ছবি তুললে সেটা স্বয়ংক্রিয়ভাবে ছোট মুভিং ক্লিপে পরিণত হয়। সহজ কথায়, এটা এমন এক প্রযুক্তি যা স্টিল ফটোকে কয়েক সেকেন্ডের জন্য এনিমেটেড ভিডিওর মতো করে তোলে। একনজরে চমকে উঠতে হয়। দেখতেও সুন্দর লাগে। অ্যাপলের ডিভাইসে এই ফিচার “লাইভ ফটো” নামে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপ আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পরীক্ষা করছে। আইফোনে এই ফিচার চালু হবে কি না, তা জানা যায়নি।
মোশন ফটো ফিচার এখন বেশ জনপ্রিয়। ইউজাররা ব্যবহারও করছেন চুটিয়ে। হোয়াটসঅ্যাপ-ই বা পিছিয়ে থাকবে কেন! তারাও মেসেজিং অ্যাপে এই ফিচার আনতে চাইছে। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে। যাঁরা এই বিটা ভার্সন ব্যবহার করেন, তাঁরা হোয়াটসঅ্যাপে এই মোশন ফটো ফিচার দেখতে পাবেন।
এই ফিচার চালু হলে, মোশন ফটো অটোমেটিক গ্যালারিতে সেভ হবে। ইউজার সহজেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়, তবে নতুন আপডেট আসলে মোশন ফটোও সেখানে যুক্ত হবে। কবে এই ফিচার চালু হয়, এখন সেটাই দেখার।
এদিকে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে বিতর্কও চলছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ সরাসরি কটাক্ষ করেছেন হোয়াটসঅ্যাপকে। তার মতে, হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামের নকল সংস্করণ! তার অভিযোগ, হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই টেলিগ্রামের ফিচারগুলো কপি করে চলেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।
দুরভের মতে, হোয়াটসঅ্যাপ যে সব নতুন ফিচার আনছে তার বেশিরভাগই টেলিগ্রাম থেকে অনুপ্রাণিত। যদিও হোয়াটসঅ্যাপ এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে নতুন নতুন আপডেটের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে, তা স্পষ্ট। হোয়াটসঅ্যাপের এই নতুন মোশন ফটো ফিচার কবে সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা এখনো জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিষয়: #আরও #করা #ছবি #যাবে #শেয়ার #সহজে #হোয়াটসঅ্যাপে




একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু
গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
জাতীয় নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য বাংলালিংক বিশেষ ভয়েস এবং ডেটা প্যাক চালু করেছে
দীর্ঘদিনের গ্রাহকদের স্বীকৃতি দিতে ‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক
বাংলাদেশের নারী ফুটবলারদের সমর্থনে ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন চালু করল ইনফিনিক্স
দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার
এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
